চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 অপরাহ্ন 04, এপ্রিল 2021
in বাংলাদেশ
A A
সেনাপ্রধানের উদ্বোধনী অনুষ্ঠানে সেনা কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

আজ রোববার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক প্রশিক্ষণ ‘এক্সারসাইজ শান্তির অগ্রসেনা’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোববার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)
সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বহুজাতিক এই সামরিক অনুশীলনে মোট ১১ টি দেশের প্রতিনিধি যোগদান করছে। এই প্রশিক্ষণে বাংলাদেশ হতে ৩০ জন, ভারত হতে ৩০ জন, শ্রীলংকা হতে ৩০ জন এবং ভুটান হতে ৩৩ জনসহ মোট ১২৩ জন সেনাসদস্য সরাসরি প্রশিক্ষণে অংশগ্রহণসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেপাল, তুরস্ক, সৌদি আরব, ভারত, শ্রীলংকা ও ভুটান এর মোট ১৯ জন অবজারভার অংশগ্রহণ করছে।

বিশ্ব শান্তি বজায় রাখতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশসমূহের সক্ষমতা বৃদ্ধিই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী দেশসমূহ পারস্পরিক জ্ঞান এবং প্রযুক্তিগত তথ্য বিনিময়ের মাধ্যমে একটি সহযোগী কাজের পরিবেশ তৈরির মাধ্যমে প্রশিক্ষণের লক্ষ্য অর্জনে সচেষ্ট হবে।

এই প্রশিক্ষণে সামরিক অপারেশনের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের আলোচনা ও বিভিন্ন প্রকার প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রশিক্ষণটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জামাদি ও মিলিটারি গ্যাজেটসমূহ সমরাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করা হবে। এছাড়াও, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুশীলন বহির্বিশ্বে বাংলাদেশের সুনামকে বহুলাংশে বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করা যায়। সামরিক প্রশিক্ষণটি আগামী ১২ এপ্রিল পর্যন্ত বঙ্গবন্ধু সেনানিবাসে চলবে।

এ সময় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর জিওসি লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান, ১৯ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়ার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous Post

জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Next Post

কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে: অ্যাটর্নি জেনারেল

Next Post
অ্যাটর্নি জেনারেলসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে আইন সংক্রান্ত ডকুমেন্ট হাতে ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠোর ব্যবস্থা না নিলে দেশ থেকে আইন উঠে যাবে: অ্যাটর্নি জেনারেল

ডিএসই

সোমবার থেকে শেয়ারবাজারে দুই ঘন্টা লেনদেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT