চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জ্যামাইকায় বাংলাদেশি প্রার্থীদের প্রচারণা

শাহ ফারুক রহমান by শাহ ফারুক রহমান
12:50 অপরাহ্ন 19, জুন 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি প্রার্থীদের জ্যামাইকায় প্রচারণা, জনসমাগম ও আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় এসেছে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচনের। আমরা ঐক্যবদ্ধ হলেই তা সম্ভব। জ্যামাইকা মুসলিম সেন্টারে মুসল্লিদের উদ্দেশ্যে বাংলাদেশি প্রার্থী ও মুসলিম প্রতিনিধিরা এসব কথা বলেন। 

এ সময় কুইন্স কাউন্টি জাজ পদে প্রার্থী সোমা সাঈদ ভোট প্রার্থনা করে বলেন, আমি প্রথম বাংলাদেশি আমেরিকান মহিলা প্রার্থী। এটা আমাদের নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে আমার বিজয় সুনিশ্চিত।

এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হওয়া মানে আপনাদের নিজের মানুষ নির্বাচিত হওয়া। তিনি আর্লি ভোট দিতেও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন।

সিটি কাউন্সিলম্যান প্রার্থী সাবুল উদ্দিন বলেন, নির্বাচিত হলে আপনাদের নিরাপত্তাকেই প্রাধান্য দিব। ৩০ বছর ধরে আমি এখানে বাস করছি। আশা করি আপনারা আমাকে বিমুখ করবেন না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমাদের বাংলাদেশী ভোটারের সংখ্যা অনেক। কিন্তু তারা ভোটকেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করে। তাই সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যেতে মুসল্লিদের প্রতি আহবান জানান সাবুল উদ্দিন। সব বাংলাদেশী আমেরিকান ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করলে একজন বাংলাদেশী প্রতিনিধি বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।

অপর বাংলাদেশী কাউন্সিলম্যান প্রার্থী সাইফুর খান বলেন, আমরা তিনজন বাংলাদেশী প্রার্থী আছি। যাকে ইচ্ছা ভোট দেন, কিন্তু কেন্দ্রে আসেন। দিনশেষে নিজেদের প্রার্থী নির্বাচিত হলে আখেরে আপনাদেরই লাভ। তিনি উল্লেখ করেন, সিটি কাউন্সিলম্যান পদে যেহেতু পছন্দের ক্রমানুসারে ভোট দেওয়া যায় আপনারা আমাদের তিনজনকেই ভোট দিয়ে অন্য দুজনকে ভোট দিতে পারেন। তিনিও মুসল্লিদের ভোটের দিন ২২ জুনের অপেক্ষা না করে আর্লি ভোটে অংশ নিতে অনুরোধ করেন।

বাংলাদেশী প্রার্থী সোমা সাঈদকে সমর্থনকারী কুইন্স ব্যুরো প্রেসিডেন্ট প্রার্থী এলিজাবেথ ক্রাউলি বলেন, সিটিতে দিন দিন অপরাধ বাড়ছে। তাই আমি নির্বাচিত হলে পুলিশের বাজেট বাড়ানোর উদ্যোগ নেব। এ ছাড়া কোয়ালিটি স্কুল, স্পেশালাইজড স্কুল প্রতিষ্ঠায় আমার ভূমিকা অব্যাহত রাখব।

এ সময় জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমেদ চৌধুরী, তরুণ ডেমোক্রেট নেতা ফখরুল ইসলাম দেলোয়ার, নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা রাশেক মালিক উপস্থিত ছিলেন।

অন্যদিকে দিনভর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন নির্বাচনী জরিপে এগিয়ে থাকা মেয়র প্রার্থী এরিক এডামস। তিনি বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই। ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যেতে সমর্থকদের প্রতি আহবান জানান এ জনপ্রিয় প্রার্থী।

উল্লেখ্য, অধিকাংশ বাংলাদেশি সংগঠন মেয়র প্রার্থী এরিক এডামসকে সমর্থন জানিয়েছে।

Previous Post

বাড়ির উঠোনে সমুদ্র শৈবালের চাষ

Next Post

আগামী দুই দিন সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে

Next Post
বৃষ্টির সময় রিকশা ও সাইকেল চালকদের ছবি, ঢাকার রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী দুই দিন সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে

Collage of Bangladeshi and Indian celebrities and public figures. Channel i News - চ্যানেল আই নিউজ

মিলখা সিং-এর মৃত্যুতে বলিউডের শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT