চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলখা সিং-এর মৃত্যুতে বলিউডের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 19, জুন 2021
in বিনোদন
A A
Collage of Bangladeshi and Indian celebrities and public figures. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাবেক স্প্রিন্টার মিলখা সিং মারা গেছেন। শুক্রবার রাতে চণ্ডীগড়ে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘দ্য ফ্লাইং শিখ’ খ্যাত দেশটির কিংবদন্তি অ্যাথলেট। তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন ফারহান আখতার, শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন সহ আরও কয়েকজন বলিউড তারকারা।

‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে মিলখা সিং-এর চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আখতার। টুইটারে এই অভিনেতা মিলখা সিং-এর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘প্রিয় মিলখা জি, আমার একটি অংশ এখনও বিশ্বাস করতে চাইছে না যে আপনি আর নেই। হয়তো এই জেদটি আপনার থেকেই রপ্ত করা। এই জেদটি যখন কোনো কিছু করার কথা ভাবে, তখন হাল ছাড়ে না। সত্যটি হলো আপনি সবসময় বেঁচে থাকবেন। কারণ আপনি বড় হৃদয়ের, ভালোবাসাপূর্ণ, আন্তরিক আর অহংকারহীন মানুষ। আপনি স্বপ্ন দেখা শিখিয়েছেন, পরিশ্রম করতে শিখিয়েছেন, সৎ থাকতে শিখিয়েছেন। আপনাকে একজন বাবা এবং বন্ধু হিসেবে পাওয়াটা আশীর্বাদ। আপনাকে ভালোবাসি।’

অক্ষয় কুমার লিখেছেন, ‘মিলখা সিং-এর প্রয়াণের খবরে মন খারাপ হয়েছে খুব। এই চরিত্রটি বড় পর্দায় ফুটিয়ে তুলতে না পারার আফসোস আমার কোনো দিনও যাবে না। স্বর্গে দৌড়াচ্ছেন নিশ্চয়ই, ফ্লাইং শিখ।’

শাহরুখ খান টুইটারে লিখেছেন, ‘ফ্লাইং শিখ আমাদের মাঝে হয়তো বেঁচে নেই, কিন্তু তার অস্তিত্ব সবসময়েই অনুভব করা হবে। তিনি আমার অনুপ্রেরণা, লক্ষ মানুষের অনুপ্রেরণা। শান্তিতে থাকুন মিলখা স্যার।’

মিলখা সিং এর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার। সেই স্মৃতিচারণ করে অভিনেত্রী লিখেছেন, ‘আন্তরিক একজন মানুষ। আমাদের প্রথম দেখা হওয়ার মুহূর্তটি খুব স্পেশাল ছিল। আপনার থেকে অনুপ্রেরণা পাই। দেশের জন্য কিছু করার ইচ্ছে জাগে মনে। শান্তিতে থাকুন মিলখা জি। আপনার পরিবারের জন্য প্রার্থনা ও ভালোবাসা।’

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘মিলকা সিং চলে গেলেন। ভারতের গৌরব তিনি। অসাধারণ অ্যাথলেট। দারুণ মানুষ। প্রার্থনা।’

সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন তাপসী পান্নু, অঙ্গদ বেদী, রাবিনা ট্যান্ডন, মহেশ বাবু, রিতেশ দেশমুখ, রাহুল বোস, জাভেদ জাফরি সহ অনেকেই।

মে মাসের ২০ তারিখে মিলখা সিং-এর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নেগেটিভ হয়ে উঠলে ৩০ তারিখে মোহালির হাসপাতাল থেকে ছাড়া পান।

বাড়ি ফিরে মিলখার শারীরিক জটিলতা বাড়তে থাকে। অক্সিজেন লেভেল কমতে থাকে। ৩ জুন তাকে ফের হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবারের টেস্টেও নেগেটিভ এসেছিলেন। কিন্তু এবার আর সুস্থ হয়ে ফিরতে পারলেন না। শুক্রবার রাতে মারা যান। এই সপ্তাহের শুরুতে মিলখা সিং-এর স্ত্রী নির্মল কৌরও করোনাভাইরাসের মারা গেছেন। কইমই

Tags: অক্ষয় কুমারঅমিতাভ বচ্চনপ্রিয়াঙ্কা চোপড়াফারহান আখতারভাগ মিলখা ভাগমিলখা সিংশাহরুখ খান
Previous Post

আগামী দুই দিন সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে

Next Post

খুলনায় করোনা হাসপাতালে ১১ জনের মৃত্যু

Next Post
খুলনায় করোনা হাসপাতালে ১১ জনের মৃত্যু সংবাদ বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় করোনা হাসপাতালে ১১ জনের মৃত্যু

অ্যাভিয়েশন এয়ারপোর্টে যাত্রীরা চেক-ইন ও নিরাপত্তা প্রক্রিয়ায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই থেকে কানাডার বিভিন্ন প্রদেশে পরিবর্তন আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT