চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জোর করে’ তাড়ানোর অভিযোগ তুললেন যুবরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

নানা অজুহাতে জোর করে দল থেকে বাদ দেয়া হয়েছে তাকে। ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন চলতি বছরেই সাবেক হওয়া যুবরাজ সিং।

২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ে ভারতের অন্যতম কারিগর ছিলেন যুবরাজ। ২০১১ সালের পর ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ফিরেছিলেন ক্রিকেটে।

কিন্তু ফেরার পর তাকে ইয়ো-ইয়ো টেস্ট দিতে বাধ্য করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমনও বলে দেয়া হয়, সেই টেস্টে উতরেই খেলতে হবে ঘরোয়া ক্রিকেটেও।

ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে যুবরাজ অভিযোগ করেছেন, তাকে বাদ দেয়ার জন্যই এমন নিয়ম চাপিয়ে দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই নিয়মকে প্রহসন বলেই দাবি তার।

‘আমার চোট ছিল এবং আমাকে বলা হয়েছিল শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিতে। আর হঠাৎই সামনে চলে এল ইয়ো-ইয়ো টেস্ট। তারা আমাকে দলে নেয়ার ব্যাপারে ইউ-টার্ন নিল। তখন ৩৬ বছর বয়সে আমাকে এই টেস্টের জন্য প্রস্তুতি নিতে হয়। আমি টেস্টে পাসও করে যাই। তারপর আমাকে বলা হল ঘরোয়া ক্রিকেটে খেলতে।’

‘আসলে ওরা ভেবেছিল আমি ইয়ো-ইয়ো টেস্টে পাস করতে পারব না, আমার বয়সের জন্য। তারপর আমাকে ছেঁটে ফেলাটা সহজ হবে। এটা ছিল অজুহাতের একটা ধরণ।’

যুবরাজ শেষবার দেশের জার্সিতে খেলেছেন ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরিও করেন। পরে পুরো টুর্নামেন্টে ছিলেন নিজের ছায়া হয়ে। বাঁহাতি এ ব্যাটসম্যান পরে আরও ৮-৯টি ম্যাচ খেলেছেন। ম্যাচ সেরা হয়েছেন দুই ম্যাচে। তারপরও তাকে বাদ দেয়ায় বেশ মুষড়ে পরেন ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড়।

‘কখনও ভাবিনি ৮-৯টি ম্যাচের মধ্যে দুটো ম্যাচের সেরা হওয়ার পরও আমাকে দল থেকে বাদ দেয়া হবে। আমার মনে হয় এটা একজন খেলোয়াড়ের জন্য খুবই দুর্ভাগ্যজনক যে, ১৫-১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছে তাদের কিছু না বলে এভাবে বসিয়ে রাখা। একই ঘটনা ঘটেছে বীরেন্দ্র শেবাগ ও জহির খানের ক্ষেত্রেও।’

‘যে খেলোয়াড়ই হোক না কেনো, দায়িত্বে থাকা ব্যক্তির তার সঙ্গে বসে কথা বলা উচিৎ। নতুন প্রজন্মকে কীভাবে উঠিয়ে আনা উচিত সেটাও শোনা উচিৎ। এটা শুনলে শুরুতে খারাপ লাগতে পারত। কিন্তু বুঝতাম যে সত্যি কথাটা মুখের উপর বলে দিয়েছে। কিন্তু ভারতীয় ক্রিকেটে এটা হয় না।’

Tags: বিসিসিআইভারতীয় ক্রিকেটযুবরাজ সিংলিড স্পোর্টস
Previous Post

আদালতের ডাকে সাড়া দেননি সালমান

Next Post

স্টোকস-রুটদের হেড কোচ কারস্টেন?

Next Post
গ্যারি কারস্টেন

স্টোকস-রুটদের হেড কোচ কারস্টেন?

পেঁয়াজের কেজি ৮৫ টাকা, ডিমের হালি ৪০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT