চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজের কেজি ৮৫ টাকা, ডিমের হালি ৪০

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
5:06 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

বাজারে পেয়াঁজের পাশাপাশি বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম। গত ১০ থেকে ১২ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা, প্রতি হালি ডিমের দাম বেড়েছে ৫ থেকে ৭ টাকা। আর প্রতি কেজি ব্রয়লারে দাম বেড়েছে ১০ টাকা।

রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, মালিবাগসহ কয়েকটি বাজার ঘুরে দামের এই চিত্র পাওয়া গেছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারে দেশি বাছাই করা পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকা, মাঝারি দেশি পেঁয়াজ ৮০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬৫ টাকা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আর প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকায় এবং প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪০ টাকা থেকে ১৪৫ টাকা ধরে।

এছাড়া প্রায় সব ধরনের সবজির কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকার উপরে।

ব্যবসায়ীরা বলেছেন, সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে পেঁয়াজের দাম বাড়তি। ভারতে পেঁয়াজের দাম বাড়ানোর কারণে বাংলাদেশেও দাম বাড়ছে। তাদের যুক্তি আমদানী নির্ভর হওয়ায় দেশে পেঁয়াজের দাম বেড়েছে। আর সরবরাহ কম থাকায় দাম বাড়ছে ডিম ও ব্রয়লার মুরগীর। এছাড়া শীতের আগমনে সবজির দাম উর্ধ্বমুখি।

কারওয়ান বাজারের লাকসাম বাণিজ্যালয়ের বিক্রেতা মোস্তফা বলেন, ভারতে দাম বাড়ার কারণে দেশে পেঁয়াজের দাম বেড়েছে। কারণ দেশে উৎপাদন হলেও বাংলাদেশকে পুরো চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করতে হয়। এই জন্য সেখানে বাড়লে বাংলাদেশেও দাম বাড়ে।

দাম বেড়ে যাওয়ায় সম্প্রতি পেঁয়াজের সরবরাহ ঠিক রাখতে মিশর, মিয়ানমার ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে বলে জানা গেছে।

বাজারে এই পেঁয়াজ আসলে দাম কমে যাবে বলে জানান এই ব্যবসায়ী।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে, দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ২৪ লাখ টনের মতো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এবার দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২৩ লাখ টনের মতো। অবশ্য এর প্রায় ৩০ শতাংশ সংরক্ষণকালে পচে যায়। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, গত বছর ভারত থেকে প্রায় ১১ লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দামও। বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪০ টাকা ধরে। অর্থাৎ প্রতিটি ডিমের দাম পড়ছে ১০ টাকা। এক সপ্তাহ আগেও এই ডিমের হালি বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা ধরে।

কারওয়ান বাজারের ডিম বিক্রেতা জাহাঙ্গির আলম বলেন, ডিমের সরবরাহ কম। শীতের সময় ডিমের দাম একটু বাড়তি থাকে। সামনে শীতের মৌসুম আসছে তাই ডিমের দাম বাড়ছে। এছাড়া সার্বিকভাবে ব্যয় বেড়ে যাওয়ায় অনেকেই মুরগির খামার বন্ধ করে দিচ্ছে।

ফলে মুরগির দামের পাশাপাশি ডিমের দাম বাড়ছে বলে মনে করেন তিনি।

তবে এই বাড়তি দামের সময়কাল দীর্ঘস্থায়ী হবে না বলে তার বিশ্বাস। তিনি বলেন, সরবরাহ বাড়লে বাজারে অটোমেটিক দাম কমে যাবে। এসব পণ্যের দাম এই ভাবে উঠানামা করে। এটা স্বাভাবিক প্রক্রিয়া।

এছাড়া বাজারে সব ধরনের সবজির দাম উর্ধ্বমুখি। ৩৫ থেকে ৪০ টাকার নিচে কোনো সবজির দাম দেখা যায়নি। তবে শীতকালীন সবজি শীমের কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা ধরে।

সবজির দামের বিষয়ে হাতিরপুল বাজারের সবজি বিক্রেতা দুলাল হোসেন বলেন, বাজারে শীতের সবজি আসা শুরু হইছে। এখন সবজির দাম বাড়বে। প্রতিবছরই বাড়ে। বাজারে যখন সব ধরনের শীতের সবজি তখন আসবে দাম কমে যাবে।

Tags: ডিমডিমের দামপেঁয়াজপেঁয়াজের দামব্রয়লার মুরগিসবজি
Previous Post

স্টোকস-রুটদের হেড কোচ কারস্টেন?

Next Post

খালেদের আরও ১০ দিনের রিমান্ড

Next Post

খালেদের আরও ১০ দিনের রিমান্ড

কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT