চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেমিকে ‘বিরতি’, সাফে ব্রুজনকে বাংলাদেশের দায়িত্ব দিল বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’কে ‘বিরতি’ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে জামাল ভুঁইয়াদের কোচিংয়ের দায়িত্ব অস্কার ব্রুজনের কাঁধে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

অক্টোবরে মালদ্বীপে বসবে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর। সেখানে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচের দায়িত্ব সামলাবেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ ব্রুজন। আর ইংলিশ কোচ জেমিকে দেয়া হয়েছে দুই মাসের ছুটি।

বাংলাদেশ দলের প্রধান কোচের পদে ২০১৮ সালে বসেন জেমি। ২৯ আন্তর্জাতিক ম্যাচে লাল-সবুজদের ডাগআউটে ছিলেন। যাতে ৯ জয়, ৫ ড্রর পিঠে হার ১৫ ম্যাচে। প্রত্যাশামতো সাফল্য না আসায় তার প্রতি আস্থা নড়ে যায় বাফুফের। যদিও তার সঙ্গে বোর্ডের বর্তমান চুক্তির মেয়াদ ২০২২ সালের আগস্ট পর্যন্ত।

অন্যদিকে ব্রুজন দেশের ঘরোয়া ফুটবলে পরিচিত ও সাফল্য আনা কোচ। বসুন্ধরা কিংসকে টানা দু-মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতিয়েছেন। ২০১৮ সালে ঘরোয়া দলটির দায়িত্ব নিয়ে প্রিমিয়ার লিগ ছাড়াও দুটি স্বাধীনতা কাপ ও একটি ফেডারেশন কাপ জিতিয়েছেন।

সাফে তো বটেই, ব্রুজনকে আসছে নভেম্বরের মাঝামাঝিতে শ্রীলঙ্কায় চারদেশকে নিয়ে হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টেও জামালদের কোচিং করাতে হবে। যেখানে বাংলাদেশ, স্বাগতিকরা ছাড়াও খেলবে মালদ্বীপ ও সিশেলস আইল্যান্ড। কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বেও কোচ থাকবেন তিনিই।

Tags: জামালজেমিবাফুফেবাংলাদেশ জাতীয় ফুটবল দলব্রুজনলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ-২০২১
Previous Post

বিএনপি’র ৩ দিনের সিরিজ বৈঠকে কী সিদ্ধান্ত হলো?

Next Post

টেকসই ভবিষ্যত নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী জাতীয় ভবনে ভাষণে বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যত পরিকল্পনা আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকসই ভবিষ্যত নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের ক্রিকেটার ও বাংলাদেশি ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা শঙ্কা, পাকিস্তান সিরিজ বাতিল করে ফিরছে নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT