চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা শঙ্কা, পাকিস্তান সিরিজ বাতিল করে ফিরছে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:43 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার ও বাংলাদেশি ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর কথা ছিল শুক্রবার। এদিনই সফর বাতিল করে ফিরে যাচ্ছে দলটি। কারণ হিসেবে বলেছে নিরাপত্তা শঙ্কার কথা। বিষয়টিকে সফরকারীদের একতরফা সিদ্ধান্ত উল্লেখ করে হতাশা প্রকাশ করেছে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড।

বাংলাদেশে এসে টি-টুয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হেরে পাকিস্তানে যায় নিউজিল্যান্ড। যা ছিল ১৮ বছর পর দেশটিতে তাদের প্রথম সফর। সেই ২০০৩ সালে শেষবার সেখানে গিয়েছিল তারা। এবার রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের ওয়ানডে ও লাহোরে পাঁচ টি-টুয়েন্টির সিরিজ খেলার সূচি ছিল ল্যাথামদের।

শুক্রবার টসের প্রসঙ্গ তো আসেইনি, মাঠেই আসেননি খেলোয়াড়রা, হোটেল ছাড়েননি কেউ। অনুমতি থাকলেও মাঠে ঢুকতে দেয়া হয়নি দর্শকদের। পরে দুদেশের বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, পুরো সফর বাতিলের কথা। কারণ হিসেবে এসেছে নিরাপত্তাজনিত প্রসঙ্গ।

গত কয়েকদিনে নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ড সরকারের উদ্বিগ্নতা ক্রমাগত বাড়তে থাকে। সতর্ক করা হয় দলের ম্যানেজমেন্টকে। সফরকারী দলের নিরাপত্তা উপদেষ্টাদের রুদ্ধদ্বার বৈঠক হয়। শেষে আসে কঠিন পরামর্শ। পুরো সিরিজ পরিত্যক্ত।

কিউই ক্রিকেট বোর্ড তড়িঘড়ি করে সফর বাতিল করে বলেছে, এছাড়া তাদের হাতে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না। সবশেষ খবর, নিউজিল্যান্ড দলের নিরাপদে পাকিস্তান ছাড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

২০০৯ সালের ঘটনা। লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি। সম্প্রতি কয়েকটি দেশ সফর করে কোনো বিঘ্ন ছাড়াই। এরপর পাকিস্তান আশাবাদী হয়ে ওঠে সব দেশের সফরের ব্যাপারে। যাতে জোর ধাক্কাই লাগল।

Tags: পিসিবিলিড স্পোর্টস
Previous Post

টেকসই ভবিষ্যত নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

Next Post

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

Next Post
উপহার হিসেবে রঙিন গোলাপের ফুলের টব, শুভেচ্ছা বার্তা সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ফিনল্যান্ডে পৌঁছেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT