চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া সম্পর্কে যা বলেছি তাই সত্য: সিইসি

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
1:39 অপরাহ্ন 26, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সম্পর্কে দেওয়া নিজের বক্তব্য সত্য মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন: নিজে ধারণ করি বলেই জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা বলেছি। এটা কাউকে খুশি করতে নয়। যেটা বলেছি, তথ্যের ভিত্তিতেই বলেছি।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পরবর্তী নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী অনুষ্ঠিত সংলাপ সম্পর্কে জানাতে ইসি ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৫ অক্টোবর নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির সংলাপে সিইসি কেএম নুরুল হুদা বলেন: জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।

তার এ বক্তব্যের কারণ জানতে চাইলে সিইসি বলেন: ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দেশে গণতন্ত্র ছিলো না। পরে জিয়াউর রহমান তা পুনঃপ্রতিষ্ঠা করেন।

সিইসির এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী এই বক্তব্যের কারণে সিইসির সঙ্গে তার দলের সংলাপ বর্জন করেন।

পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারি দল আওয়ামী লীগের সংলাপে এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়ে ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে বৃহস্পতিবারের এই সম্মেলনে সিইসি জনান: আওয়ামী লীগের পক্ষ থেকে তার কাছে কেউ কোনো ব্যাখা চায়নি। হয়তো তারা আমার বক্তব্যে ব্যাখ্যা পেয়েছিলো।

Tags: জিয়াউর রহমানবিএনপিসিইসি
Previous Post

খালেদার আবেদনে আপিল বিভাগের আদেশ সোমবার

Next Post

‘আমি অতি সাধারণ শিক্ষক, উৎপলকে ফিরিয়ে দিন’

Next Post

‘আমি অতি সাধারণ শিক্ষক, উৎপলকে ফিরিয়ে দিন’

নেপালে যাচ্ছে উদীচী’র ‘ক্ষতচিহ্ন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT