চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে যাচ্ছে উদীচী’র ‘ক্ষতচিহ্ন’

হাসান আহমেদ by হাসান আহমেদ
2:22 অপরাহ্ন 26, অক্টোবর 2017
in বিনোদন
A A

ফিল্ম সাউথ এশিয়ার দশম আসরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অংশ নিচ্ছে ঐতিহ্যবাহী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ক্ষতচিহ্ন’। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ৩০০ চলচ্চিত্রের মধ্যে বাছাই করা ৪৫ টি চলচ্চিত্রের তালিকায় রয়েছে প্রামাণ্যচিত্রটি।  আগামী ০২ থেকে ০৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে দক্ষিণ এশীয় প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। প্রতি দুই বছর পরপর এ চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হয়ে আসছে।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ক্ষতচিহ্ন’ এর গবেষণা ও পরিচালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের চলচ্চিত্র ও চারুকলা বিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ। উৎসবে অংশ নেয়ার জন্য ফিল্ম সাউথ এশিয়ার পক্ষ থেকে ‘ক্ষতচিহ্ন’-এর গবেষক ও পরিচালক প্রদীপ ঘোষকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রদীপ ঘোষ চ্যানেল আই অনলাইনকে জানান, প্রগতিশীলতার ওপর প্রতিক্রিয়াশীল মৌলবাদী ধারাবাহিক হামলার স্বরুপ এ ২৩ মিনিটের এই প্রামাণ্যচিত্রে তুলে ধরতে চেষ্টা করেছি। প্রামাণ্যচিত্রটি উদীচী দেশের প্রতিটি জেলায় দেখাবে।

ফিল্ম সাউথ এশিয়ার ২০তম বছরে উৎসবে প্রদর্শনের জন্য তিন শতাধিক চলচ্চিত্র জমা দেয়া হয়। এর মধ্যে আন্তর্জাতিক নির্বাচকমণ্ডলী ৪৫টি চলচ্চিত্রকে প্রদর্শনের জন্য নির্বাচন করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে তিনটি ক্যাটাগরিতে এই ৪৫টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে। ৩ নভেম্বর প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।

১৯৯৯ সালে যশোর টাউন হল ময়দানে আয়োজিত হয় দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলন। তিনদিনের ওই সম্মেলনের শেষ দিনে সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীর বোমা হামলা কেড়ে নেয় দশটি প্রাণ। ওই ঘটনার পরও থেমে থাকেনি প্রগতিশীল শক্তির উপর বোমা হামলা। কখনো হামলা হয় রাজনৈতিক দলের উপর, আবার কখনো সাধারণ মানুষের উপর। ২০০৫ সালের ৮ ডিসেম্বর আবারো হামলার শিকার হয় উদীচী। নেত্রকোনা জেলা উদীচীর কার্যালয়ে হামলায় আবারো জাতি দেখে সংস্কৃতি কর্মীর লাশ। এসব হামলায় চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন হাজারো মানুষ। সাম্প্রদায়িক জঙ্গীবাদী গোষ্ঠীর প্রথম আঘাতটি সংগঠিত হয় উদীচীর উপর এবং এপর্যন্ত শেষ হামলাটিও ছিল উদীচীর উপর। ১৯৯৯ সাল থেকে ২০০৫ পর্যন্ত যে ক্ষতের চিহ্ন দেশবাসী বয়ে বেড়াচ্ছে। তারই ইতিহাস বর্ণিত হয়েছে এ প্রামাণ্যচিত্রে।

Tags: উদীচী শিল্পগোষ্ঠীনেপাল
Previous Post

‘আমি অতি সাধারণ শিক্ষক, উৎপলকে ফিরিয়ে দিন’

Next Post

‘টাইগার জিন্দা হ্যায়’র দ্বিতীয় পোস্টার নিয়ে সালমান

Next Post
টাইগার জিন্দা হ্যায়'

‘টাইগার জিন্দা হ্যায়’র দ্বিতীয় পোস্টার নিয়ে সালমান

ওয়াইফাই ধীরগতি

ওয়াইফাই ইন্টারনেটে ধীরগতির কারণ ও সমাধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT