চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখিয়েই জিতবে বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:11 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার জিতের উদযাপন, জিম্বাবুয়ের বিপক্ষে জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি থেকে: তরুণদের নিয়ে গড়া বিসিবি একাদশে অভিজ্ঞ ক্রিকেটার কেবল আল-আমিন জুনিয়র। জিম্বাবুয়ের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বল হাতে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে সেঞ্চুরি করা এ অলরাউন্ডার জানালেন, টেস্টে জিম্বাবুয়েকে সহজেই হারাবে বাংলাদেশ।

২২ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টটি। সাদা পোশাকে টাইগারদের সাম্প্রতিক ভরাডুবির কারণে একধরনের সংশয় তৈরি হয়েছে, জিম্বাবুয়েকে হারানো যাবে তো!

সংশয় উড়িয়ে বাংলাদেশ ‘এ’ ও বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিটে থাকা আল-আমিন বললেন, ‘আমার কাছে মনে হয় জিম্বাবুয়ে দলকে আমরা ভালোভাবে সামলাতে পারবো। খুব দাপট দেখিয়েই বাংলাদেশ টেস্টটা জিততে পারবে বলে মনে হয়।’

বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে বিসিবি একাদশই কঠিন চ্যালেঞ্জে ফেলেছিল। প্রথমদিনে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা তোলে ২৯১ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলার পর ড্র হয় দুইদিনের ম্যাচটি।

৬৯ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম সেশনে বিপদে ছিল বিসিবি একাদশ। কঠিন সময়ে ক্রিজে এসে জিম্বাবুয়ে বোলারদের রীতিমতো শাসন করেন তানজিদ হাসান তামিম (১২৫*) ও আল-আমিন জুনিয়র (১০০*)। ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে তুলে ফেলেন ২১৯ রান।

অধিনায়ক আল-আমিন তিনঅঙ্ক ছুঁতেই দুদলের ইচ্ছায় নির্ধারিত সময়ের আগেই ম্যাচের ইতি টানেন আম্পায়াররা। দিনের খেলা তখনও অনেকটা বাকি।

Tags: আল-আমিন জুনিয়রতামিমবিসিবি একাদশলিড স্পোর্টস
Previous Post

ভুয়া খবর ঠেকাতে ফেসবুকে নিউজ সাইটের পেজ সিঙ্গাপুরে ব্লক

Next Post

ডিপিএলে আকবর-শাহাদাত একই দলে

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপিএলে আকবর-শাহাদাত একই দলে

কাদের কথা বলছেন, প্যাডে লেখা বই ও বোতল পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কখন কোথায় ষড়যন্ত্র-রক্তপাত হবে, কেউ বলতে পারে না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT