চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখন কোথায় ষড়যন্ত্র-রক্তপাত হবে, কেউ বলতে পারে না: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 19, ফেব্রুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
কাদের কথা বলছেন, প্যাডে লেখা বই ও বোতল পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের সাংগঠনিক ভীত শক্তিশালী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: সকলকে সতর্ক থাকতে হবে, কখন কোথায় ষড়যন্ত্র বা রক্তপাত হবে; কেউ বলতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী থাকলে সকল ষড়যন্ত্রই প্রতিরোধ করা সম্ভব।

মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের সকল সাংগঠনিক জেলার সভাপতি ও  সাধারণ সম্পাদক এবং দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভায় এমন সতর্কবার্তা দেন তিনি।

ওবায়দুল কাদের বলেন: দল ক্ষমতায় আছে বলে সাংগঠনিক দুর্বলতা উপলদ্ধি করতে পারছেন না। দল সাংগঠনিকভাবে দুর্বল হলে সরকার কখনই শক্তিশালী হবে না। শক্তিশালী সরকার তখনই হবে যখন আওয়ামী লীগ শক্তিশালী হবে। আমাদের সকল চাহিদাগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই পূরণ করছেন। দল যদি শক্তিশালী থাকে তাহলে যে কোনো পরিস্থিত মোকাবেলা করতে পারব। যার যার জায়গা থেকে অবস্থান নিতে পারব।

যে সকল সাংগঠনিক জেলায় সম্মেলন হয়নি সেগুলো আগামী এপ্রিল মাস থেকে কাউন্সিল করার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: কেউ ঘরে বসে কমিটি করবেন না। কমিটি করতে হলে অবশ্যই সম্মেলন করতে হবে। আর কোনো কমিটি ভাঙতে হলে অবশ্যই কেন্দ্রীয় কমিটির অনুমতি লাগবে। কমিটি ভাঙার ক্ষমতা আপনাদের নেই। আপনারা সুপারিশ করতে পারেন। কেন্দ্র থেকে সিদ্ধান্ত হবে আপনার সুপারিশ যথাযথ কিনা।

ঢাকা বিভাগের সকল সাংগঠনিক জেলার সভাপতি ও  সাধারণ সম্পাদক এবং দলীয় মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে যৌথ সভা

খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য আদালতে জামিন আবেদন করেছেন, এ বিষয়ে আওয়ামী লীগের ভাবনা জানতে চাইলে কাদের বলেন: খালেদা জিয়াকে নিয়ে বারবার উত্তর দিতে চাই না। খালেদা জিয়ার জামিনের ব্যাপারে আদালতে আবেদন করেছেন। আদালতই বিষয়টি ঠিক করবে। এটা কোনো রাজনৈতিক মামলা নয়, এটা দুর্নীতির মামলা। দুর্নীতির মামলায় যেটা হওয়ার সেটাই হবে। আদালত যেটা সিদ্ধান্ত নেয়ার নেবেন, এটা আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই। আমাদের কারো কাছে নেই, আমাদের এখতিয়ারে নেই।

বেগম খালেদা জিয়ার বিষয়ে বার বার আওয়ামী লীগের কাছে কিছু জানতে চেয়ে বিব্রত না করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

যৌথ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আবদুর রহমান, শাজাহান খান; সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপব বড়ুয়াসহ অনেকে।

Tags: আওয়ামী লীগআওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপি
Previous Post

ডিপিএলে আকবর-শাহাদাত একই দলে

Next Post

সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্থা করা যুবক গ্রেপ্তার

Next Post
সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্থা করা যুবক গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেন্টমার্টিনগামী জাহাজে বিদেশি পর্যটককে হেনস্থা করা যুবক গ্রেপ্তার

বাংলা সিনেমার প্রচার ব্যানার, শাকিব খান ও অন্যান্য অভিনেতাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাইরে যেমন চলছে ‘বীর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT