চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনের পর জানা গেল তিনিই ‘খুনি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 04, মার্চ 2020
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
মৃতদেহের ময়না তদন্তের জন্য লাশ পরীক্ষা করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: নিখোঁজের ১৪ মাস পর গোপালগঞ্জের মুকসুদপুরের একটি কলাবাগান থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশা’র  মাঠকর্মী রায় চরনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার গোবিন্দুপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রায় চরনকে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর হত্যা করে তার লাশ বস্তাবন্দী করে কলাবাগানে পুঁতে রাখে মাহমুদুল হাসান সেন্টু।’

‘‘সেন্টু দুর্গাপুর গ্রামের বাসিন্দা। নিখোঁজ রায় চরন গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলার ভৈরব নগর গ্রামের বাসিন্দা। তিনি মুকসুদপুরে আশা’র মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।’’

মঙ্গলবার গোপালগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের তত্ত্বাবধানে লাশ উত্তোলন করা হয়।

গোপালগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ফাতেহ মোহাম্মদ ইফতেখার আলম বলেন, ‘ঘটনার পর আসামি সেন্টুকে নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তীতে নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের আইএমই নম্বর ধরে জানা যায় বরগুনার তালতলীতে হত্যাকারী সেন্টুর স্ত্রী’র বড় বোন নিহতের ফোনটি ব্যবহার করছেন।’

‘‘এরপর সেন্টুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’’

তিনি আরো জানান, লোনের কিস্তির টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় তাকে হত্যা করে লাশ গুম করে সেন্টু। আগেই তাকে এই মামলার সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছিল।

কিন্তু দুই মাস পর জামিনে ছাড়া পান সেন্টু। পরে নিহতের মোবাইল ফোনের আইএমই নম্বর ধরে লাশ গুমের তথ্য উঠে আসে।

Tags: আশাএনজিওকলাবাগাননিখোঁজলাশলাশ উদ্ধার
Previous Post

করোনা সংক্রমণের ঝুঁকিতে ৭০ শতাংশ মানুষ

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

Next Post
সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

নোয়াখালীর সড়কে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সড়কে ঝরল মা-মেয়ের প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT