চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণের ঝুঁকিতে ৭০ শতাংশ মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 04, মার্চ 2020
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
করোনা

প্রতিরোধ করা না গেলে বিশ্বের ৪০ থেকে ৭০ শতাংশ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এরই মধ্যে বিশ্বজুড়ে এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজারের বেশি মানুষের।

মার্কিন মহামারি বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি বলছে, প্রতিরোধ না করা গেলে বিশ্বের ৪০ থেকে ৭০ শতাংশ মানুষের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের প্রতিটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট রাখার আহ্বান জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

এ পর্যন্ত চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, ইতালি, জাপান, সিঙ্গাপুরসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৫টি দেশ। নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব, জর্ডান, মরক্কো, সেনেগাল, তিউনিশিয়া ও লাটভিয়া। প্রাণঘাতি এ ভাইরাস ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ১২টি রাজ্যে।

ইরানের পার্লামেন্টের ৮ শতাংশ সদস্যই করোনা আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির ডেপুটি স্পিকার আবদুল রেজা মিশরি।

চীনে গত একদিনে আক্রান্তের সংখ্যা কমেছে। করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সাউথ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে মোট ৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানগুলোকে দ্রুত ভ্যাকসিন তৈরির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইটালিতে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। ইরানে ভাইরাস ছড়ানোর মাত্রা কমাতে ৫৪ হাজার কারাবন্দীকে সাময়িক মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জোর করে কোয়ারেন্টাইনে নেয়ার আইন বলবৎ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। কোয়ারেন্টাইনে রাখা বিদেশি কূটনীতিকদের দেশে ফেরার সুযোগ দিয়েছে নর্থ কোরিয়া।

বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, পর্যাপ্ত কিট, পিসিআর ও প্রযুক্তি থাকায় অল্প সময়ের মধ্যে করোনা শনাক্ত করতে পরীক্ষা করতে সক্ষম প্রতিষ্ঠানটি। করোনা শনাক্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে নমুনা পাঠাতে হবে না।

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত ৫ বাংলাদেশির মধ্যে আরো একজন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলেও জানায় আইইডিসিআর। আইসিইউতে থাকা একজনের অবস্থার উন্নতি হয়েছে।

Tags: করোনাকরোনা ভাইরাসচীনপ্রতিরোধযুক্তরাষ্ট্র
Previous Post

শাবনূর-অনিকের বিবাহ-বিচ্ছেদ

Next Post

জামিনের পর জানা গেল তিনিই ‘খুনি’

Next Post
মৃতদেহের ময়না তদন্তের জন্য লাশ পরীক্ষা করছে পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনের পর জানা গেল তিনিই ‘খুনি’

সড়ক দুর্ঘটনা-মাদ্রাসা শিক্ষক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT