চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 অপরাহ্ন 06, এপ্রিল 2018
in শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও এবং শহীদ রফিক জব্বার হলের মাঝখানের দোকানে খেতে বসে ছাত্রলীগের দুই জুনিয়র কর্মীর সঙ্গে মারপিটে জড়িয়ে পড়েন এক ছাত্রলীগ নেতা। পরে এ মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল এবং শহীদ রফিক জব্বার হলের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ঘটনায় জুনিয়রদের মারধরের শিকার সাদ্দাম হোসেন (দর্শন, ৩৯তম ব্যাচ) বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুর হলের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ব্যাপারে জুনিয়র দুই শিক্ষার্থীর বিচারের দাবি করে সাদ্দাম হোসেন প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ঘটনায় জড়িত দুই জুনিয়র ছাত্রলীগকর্মী হলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তানভির হোসেন। উভয়ই বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের দ্বিতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন শহীদ রফিক জব্বার হল ও বিশ্বকবি রবীদ্রনাথ ঠাকুর হলের মাঝখানে অবস্থিত একটি দোকানে বসে খাবার খাচ্ছিলেন। এমন সময় ইমরান তাকে সরিয়ে বসতে চাইলে সাদ্দাম তাকে ধমক দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাদ্দাম হোসেনের সাথে তাদের হাতাহাতির ঘটনা ঘটে।

পরে সাদ্দাম হোসেনের দুই অনুসারী আর-রাফি (জেনেটিক ইঞ্জিয়ারিং, ৪৩তম ব্যাচ) ও সাইফুল্লাহ (ইংরজি, ৪৩ তম ব্যাচ) ওই দুই কর্মীকে মারধর করে। পরে এ নিয়ে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।

দুই হলের মধ্যে সংঘর্ষের উপক্রম হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ ও শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রক্টরিয়াল বডির সহযোগিতায় ছাত্রলীগের ওই দুই কর্মীকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলন, ‘সামান্য ভুল বোঝাবুঝি নিয়ে কয়েকজনের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দুই জুনিয়রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘ছাত্রলীগের এক নেতার সাথে জুনিয়রদের মারামারির ঘটনায় ক্যাম্পাস উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনায় সংশ্লিষ্ট দুই জুনিয়রকে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি।’

Tags: ছাত্রলীগ
Previous Post

তারার মেলায় যাত্রা শুরু করলো ‘সুজানাস ক্লোজেট’

Next Post

আজিজ ভাই আপনি এফডিসিতে ফিরে আসুন: মিশা

Next Post

আজিজ ভাই আপনি এফডিসিতে ফিরে আসুন: মিশা

আমাদের পুলিশ কখনো দেশ ও জনগণের কথা ভোলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT