চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজিজ ভাই আপনি এফডিসিতে ফিরে আসুন: মিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 অপরাহ্ন 06, এপ্রিল 2018
in বিনোদন
A A

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজকে মনমালিন্য ভুলে আবার এফডিসিতে ফিরে আসার অনুরোধ করলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

শুক্রবার রাতে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বিজলী’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল আজিজকে জন্মদিনের শুভেচ্ছা জানান মিশা।

এরপর প্রযোজক আজিজকে উদ্দেশ্যে করে মিশা সওদাগর বলেন, আজিজ ভাই, আপনার হাত ধরে এদেশে ডিজিটাল চলচ্চিত্র যাত্রা শুরু করেছে। এতবড় কাজ করলেন আপনি, অথচ এফডিসির মূলধারার কয়েকটা মানুষ অভিমান করে বসে থাকবে এটা হতে পারেনা।

আট শতাধিক ছবির এই খল অভিনেতা বলেন, আজিজ ভাই আপনি এফডিসি ফিরে আসুন। যারা অভিমান করে আছে তাদের নিয়ে আরো শক্ত হয়ে কাজ করুন। আপনি এগিয়ে এলে আপনার কিছু আসবে যাবে না, বরং আপনি আরো এগিয়ে যাবেন।

মিশা আরো বলেন, আজিজ ভাই আমি আপনাকে চিনি। আপনি আপাদমস্তক একজন শিল্পমনা মানুষ। আপনি এফডিসিকে বুকে নিয়ে কাজ করুন। ছোট হবেন না, বরং বড় হবেন।

যোগ করে মিশা সওদাগর আরো বলেন, আপনার টাকার দরকার নেই। আমি আপনাকে চিনি। আপনি সম্পূর্ণ শিল্প সত্ত্বার তৈরি একজন মানুষ। এফডিসিতে আপনি ফিরে আসুন, এদেশে চলচ্চিত্রের রাজা হয়ে থাকবেন আপনি আজিজ ভাই।

গেল বছরের শেষ দিকে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণকে কেন্দ্র করে এফডিসির বিভিন্ন সংগঠন ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর সবকিছু ভুলে আবারো আবদুল আজিজকে এফডিসি ফিরে আসার অনুরোধ জানান।

ছবি: নাহিয়ান ইমন

Tags: আবদুল আজিজজাজববিবিজলীমিশালিড বিনোদন
Previous Post

জাবিতে ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

Next Post

আমাদের পুলিশ কখনো দেশ ও জনগণের কথা ভোলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

আমাদের পুলিশ কখনো দেশ ও জনগণের কথা ভোলে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীকে জাতিসংঘ মহাসচিবের ফোন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT