চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্মৃতিসৌধের মূল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে: গণপূর্তমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 13, ডিসেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় স্মৃতিসৌধের মূল মাস্টার প্ল্যান অনুযায়ী অসমাপ্ত সবকিছুই করা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

শুক্রবার সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে ‘মহান বিজয় দিবস ২০১৯’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক কাজের সর্বশেষ অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আমিনুল ইসলাম খান ও মোঃ ইয়াকুব আলী পাটওয়ারী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাহাদাত হোসেনসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি কাজের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের মানুষ যাতে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেজন্য জাতীয় স্মৃতিসৌধকে পরিপূর্ণভাবে প্রস্তুত করার জন্য আমরা কাজ করছি। ইতোমধ্যে প্রস্তুতি কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। বাকী কাজও অতিশীঘ্রই সম্পন্ন হবে। বলা যায়, জাতীয় স্মৃতিসৌধ গোটা জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এখন প্রস্তুত।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম বলেন: খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদণ্ড পেয়েছেন। তার দুর্নীতির দায় নিয়ে সরকার তাকে মুক্ত করে দেবে একথা ভাবা আহম্মকী ও আইনের পরিপন্থী।

তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাস করে। ফলে কোনভাবেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে সরকার সাহায্য করার প্রশ্নই উঠে না। তাছাড়া বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনায় রয়েছে। এ মামলায় বেগম খালেদা জিয়ার প্রতিপক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এক্ষেত্রে সরকারকে অভিযুক্ত করা একবারেই অযৌক্তিক। বিএনপি রাজনৈতিকভাবে এখন দেউলিয়া। এই বিএনপিকে দিয়ে দেশে কিছুই হবে না।

মন্ত্রী স্মৃতিসৌধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রস্তুতি কাজের বিভিন্ন বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, প্রতিবছর মহান বিজয় দিবসে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়াধীন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে জাতীয় স্মৃতিসৌধকে নতুন সাজ-সজ্জা ও পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়।

Tags: জাতীয় স্মৃতিসৌধশ ম রেজাউল করিম
Previous Post

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় পাঁচ বাংলাদেশি

Next Post

জলবায়ু তহবিলের প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যমন্ত্রী

Next Post

জলবায়ু তহবিলের প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যমন্ত্রী

লাবুশেনের পর স্টার্ক গোলায় কাবু কিউইরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT