চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় পাঁচ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 13, ডিসেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল-২০২০ আসরের নিলামের জন্য ৩৩২ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড়দের নাম চূড়ান্তভাবে নিশ্চিত করার পর বাংলাদেশের পাঁচজনকে তালিকায় রাখা হয়েছে।

মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন থাকছেন ১৯ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে।

প্রাথমিক তালিকায় নাম ছিল তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার ও তাসকিন আহমেদেরও। চূড়ান্ত তালিকায় জায়গায় হয়নি তাদের। প্রাথমিক তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয় মুশফিকের।

প্রাথমিক তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ছিল ৯৭১ জনের। পরে সেটা বেড়ে হয় ৯৯৭। এই ৯৯৭ থেকে ৩৩২ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।

মোস্তাফিজের ভিত্তি মূল্য এক কোটি ভারতীয় রুপি (১,৪১,০০০ ডলার), বাংলাদেশিদের মধ্যে এটাই সর্বোচ্চ। মুশফিক এবং মাহমুদউল্লাহ’র ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপি (১০,৬০০০ ডলার)। সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তি মূল্য ৫০ হাজার রুপি (৭০,৭০০ ডলার)।

২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার আগে ২০১৬ ও ২০১৭তে দুই মৌসুম সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন মোস্তাফিজ। ২০১৬তে সানরাইজার্স যখন চ্যাম্পিয়ন হয়, সেবার টুর্নামেন্টের ‘দ্য ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ হন ‘কাটার মাস্টার’।

৩৩২ জনের মধ্যে ১৪৬ জন বিদেশি খেলোয়াড়। এরমধ্যে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ক্রিস লিন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, সাউথ আফ্রিকার ডেল স্টেইন এবং শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজের ভিত্তি মূল্য ২ কোটি রুপি (২,৮৩,০০০ ডলার)।

আইসিসির তিন সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের আলি খান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জাহর খান এবং স্কটল্যান্ডের জর্জ মানসের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি রুপি (১,৪১,০০০ ডলার)।

ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্য ধরা হয়েছে রবিন উথাপ্পার। তার মূল্য ধরা হয়েছে দেড় কোটি রুপি (২,১২,০০০ ডলার)।

Tags: আইপিএল-২০২০লিড স্পোর্টস
Previous Post

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন, সম্পাদক ফয়েজ

Next Post

জাতীয় স্মৃতিসৌধের মূল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে: গণপূর্তমন্ত্রী

Next Post

জাতীয় স্মৃতিসৌধের মূল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে: গণপূর্তমন্ত্রী

জলবায়ু তহবিলের প্রক্রিয়া সহজ করতে হবে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT