চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রস্তুতি শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 16, জানুয়ারি 2017
in প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনই ঘর গোছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিজেদের মধ্যকার বিরাজমান সমস্যা সমাধানের পর এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিরোধ নিষ্পত্তি করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর।

আর এরই প্রেক্ষিতে গত ১৪ ও ১৫ জানুয়ারি শনিবার এবং রবিবার ওয়াশিংটনে ঝটিকা সফর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ এবং সদস্য শাহানারা রহমান। বিরতিহীনভাবে বৈঠক করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের সাথে।

১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ওয়শিংটনে পৌঁছেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠকে বসেন ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে। বৈঠকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল আজিম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম। প্রায় মধ্যরাত পর্যন্ত বৈঠকে করেন নেতারা। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগিতা করা যায় সেই সকল বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। পরদিন রবিবার সকালে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের অ্যাম্বাসি সুইট অডিটোরিয়ামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠক করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে।

বৈঠকে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সভাপতি সাদেক এম খান এবং এম নবী বাকী। বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মীদের বক্তব্য শুনেন এবং পরে সমাধানের জন্য করণীয় নিয়ে আলোচনা করেন।

একইদিন বিকালে মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিমের নেতৃত্বে মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ নেতারা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠক করেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিউইয়র্কে ফিরে যান।

Tags: আওয়ামী লীগ
Previous Post

অভিবাসীদের আশ্রয় দেয়া অ্যাঙ্গেলা মেরকেলের ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

Next Post

কনসার্ট থামিয়ে হয়রানি থেকে নারী ভক্তকে বাঁচালেন আতিফ আসলাম

Next Post

কনসার্ট থামিয়ে হয়রানি থেকে নারী ভক্তকে বাঁচালেন আতিফ আসলাম

এমপি রানা ও তার তিন ভাইকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT