চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের আশ্রয় দেয়া অ্যাঙ্গেলা মেরকেলের ভুল সিদ্ধান্ত: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:55 অপরাহ্ন 16, জানুয়ারি 2017
in আন্তর্জাতিক
A A

বিপুল সংখ্যক শরণার্থীকে জার্মানিতে জায়গা দিয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ভুল করেছেন বলে মনে করেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এর বদলে সিরিয়াতেই সেফ জোন তৈরি করা উচিত ছিল।

“আমার মনে হয় সিরিয়াতেই সেফ জোন তৈরি করা গেলে এতে ব্যয় কিছুটা কমত,” বলেন ট্রাম্প, “আর এজন্য উপসাগরীয় রাষ্ট্রগুলোরও কিছু অর্থ খরচ করা উচিত। তাদের প্রচুর অর্থ আছে যা অন্যদের নেই। আমরা ও তারা মিলে এই কাজ করতে পারলে তাতে ব্যয় অনেক কমে যেত এবং জার্মানি আজকে যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা অনেক কম হতো। তাই আমি বলবো, সিরিয়াতে সেফ জোন তৈরি করুন।”

চলতি সপ্তাহেই প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে নিজের পররাষ্ট্রনীতি সম্পর্কে ব্রিটিশ সংবাদপত্র টাইমস অফ লন্ডন এবং জার্মান সংবাদপত্র দ্য বিল্ড-এ দেয়া সাক্ষাতকারে ধারণা দিয়েছেন তিনি। সেখানেই ট্রাম্প এসব কথা বলেন।

ইরাকে মার্কিন আগ্রাসন সম্পর্কে ট্রাম্প বলেছেন, ইরাকে হামলা করা উচিত হয়নি। শুধু তাই নয়, ইরাকে হামলার এই সিদ্ধান্তকে মার্কিন ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা হিসেবেও তিনি উল্লেখ করেছেন।

বিবিসি জানায়, সাক্ষাতকারে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি, সিরিয়া প্রসঙ্গ এবং ইরাক যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যে যে ঘাটতি আছে তা পূরণ করাই ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য বলে ট্রাম্প সাক্ষাতকারে বলেছেন। বিশেষ করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাটতি পুষিয়ে নিতে ট্রাম্প বিশেষভাবে আগ্রহী বলেও জানান। এজন্য তিনি ‘ফেয়ারার ট্রেড ডিল’ বা ব্যবসায়িক ক্ষেত্রে আরও অনুকূল নীতি নেয়ার পক্ষপাতী। ট্রাম্প বলেছেন, মুক্ত বাণিজ্য নয়, সুবিবেচিত বাণিজ্যের উপরে গুরুত্ব দেবেন তিনি।

রাশিয়া প্রসঙ্গে নতুন প্রেসিডেন্ট বলেন, নির্দিষ্ট পরিমাণে পারমাণবিক অস্ত্র কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হতে পারলেই রাশিয়ার উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবেন তিনি।

Tags: অভিবাসীঅ্যাঙ্গেলা মেরকেলডোনাল্ড ট্রাম্প
Previous Post

মাত্র ৮ জনের হাতে ৩৬০ কোটি মানুষের টাকা

Next Post

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রস্তুতি শুরু

Next Post

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রস্তুতি শুরু

কনসার্ট থামিয়ে হয়রানি থেকে নারী ভক্তকে বাঁচালেন আতিফ আসলাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT