চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জলবাযু পরিবর্তনের বিষয়ে এখনই পদক্ষেপ না নিলে বিপর্যয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 09, এপ্রিল 2021
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন বিষয়ক ভার্চুয়াল আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ুর পরিবর্তনের প্রতিক্রিয়া থেকে রেহাই পেতে এখনই পদক্ষেপ না নিলে বিশ্বব্যাপী মানুষের জীবন বিপর্যয়ের মধ্যে পড়বে বলে কানাডার তিনজন পরিবেশ এবং জলবায়ু বিশেষজ্ঞ সতর্ক করে দিয়েছেন।

তারা নানা ধরনের মেরুকরণ এবং রাজনীতিকে পাশ কাটিয়ে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে ভবিষ্যত বংশধরদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করার তাগিদ দেন।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’র আলোচনায় বিশেষজ্ঞরা এমন মত প্রকাশ করেন।

আলোচনায় অংশ নেন ইউনিভার্সিটি অব টরন্টোর অধ্যাপক, পরিবেশ বিজ্ঞানী ড. এম মনিরুল মির্জা, জাতিসংঘ,বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্বপালনকারী সাবেক উর্ধ্বতন কর্মকতা খাজা মিন্নাত উল্লাহ এবং ইউনিভার্সিটি অব টরন্টোর অধ্যাপক, জলবায়ু বিশেষজ্ঞ তানজিনা মোহসিন।

স্থানীয় সময় বুধবার রাতে ‘কোভিড থেকে বাঁচা যাবে, জলবায়ু পরিবর্তন থেকে!’ শিরোনামে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

তিন বিশেষজ্ঞই পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং প্রভাব তুলে ধরেন। তারা ব্যক্তিগত পর্যায়ে পরিবেশ সহায়ক ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে পরিবেশ বিজ্ঞানী ড. এম মনিরুল মির্জা বলেন, করোনাভাইরাস অস্থায়ী কিন্তু জলবায়ু পরিবর্তন কয়েক দশক ধরে চলতে থাকবে এবং বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করবে। বিশ্বের কোনো অঞ্চলই এই পরিবর্তনের প্রতিক্রিয়া থেকে রক্ষা পাবে না।

তিনি জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য নানা ধরনের প্রতিক্রিয়ার বিবরণ তুলে ধরে বলেন, ক্রমবর্ধমান পরিবেশ দুষণ দৈনন্দিন জীবনযাত্রা, জনস্বাস্থ্য এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলবে। ইউরোপের মতো দেশে উত্তাপে শত শত মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।

ড. এম মনিরুল মির্জা খাদ্য উৎপাদনে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রতিক্রিয়ার আশংকা প্রকাশ করে বলেন, বৈশ্বিক খাদ্য সুরক্ষার জন্য একটি সহযোগিতা পরিকল্পনা করতে হবে। ধনী, দরিদ্র, উন্নত, অনুন্নত সবদেশকেই নিয়েই এটি করতে হবে, কেননা- জলবাযু পরিবর্তনের প্রতিক্রিয়া সবদেশকেই খাদ নিয়ে চিন্তায় ফেলবে। ।

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ খাজা মিন্নাত উল্লাহ বলেন, পরিবেশ বা জলবায়ু পরিবর্তনের বিষয়টা এখনো এক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। অনেকেই বিশেষ করে উন্নয়নশীল দেশের মানুষেরা মনে করেন ,এটি আমাদের কোনো ক্ষতি করবে না। একশত বছরে কিছু একটা হলে হতেও পারে, নাও হতে পারে। এই ধরনের মনোভাব জলবাযু পরিবর্তনের ব্যাপারে মানুষকে তেমনভাবে মনোযোগি করতে পারছে না।

তিনি বলেন, জাতিসংঘ, বিশ্বব্যাংকসহ নানা ধরনের আন্তর্জাতিক সংস্থা জলবায়ু পরিবর্তন নিয়ে প্রচারণা চালাচ্ছে, মানুষকে সচেতন করার চেষ্টা করছে। এই ক্ষেত্রে বাংলাদেশের ভুমিকার প্রশংসা করে আন্তর্জাতিক সংস্থার সাবেক এই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, একটি নতুন দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রতিক্রিয়ার সচেতনতা এবং কর্মপরিকল্পনায় বাংলাদেশ উল্লেখ করার মতো অগ্রগতি করেছে।

জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক তানজিনা মোহসীন বলেন, কোভিডের আলোচনায় সবসময়ই মৃত্যুর পরিসংখ্যান দেয়া হয়। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে যে বিপর্যয় তৈরি হচ্ছে তাতে কি পরিমান লোক মারা যচ্ছে- সেই হিসাব কখনোই সামনে আসেনা। কোভিড হচ্ছে অদৃশ্য শক্তি, তবু এর হাত থেকে রেহাই পেতে আমরা ভ্যাকসিন তৈরি করে ফেলেছি। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া তো চিহ্নিত এবং দৃশ্যমান বিষয়। ভ্যাকসিন দিয়ে এটি দুর করে ফেলতে পারবো না। সারা বিশ্বকে এক হয়ে এ থেকে পরিত্রানের পথ বের করতে হবে।

অধ্যাপক তানজিনা মোহসিন টরন্টো সিটির নানা পদক্ষেপের উল্লেখ করে বলেন, টরন্টোসহ উন্নত দেশের শহরগুলোতে দালান কোঠা নির্মাণের ক্ষেত্রে সবুজায়নকে গুরুত্ব দেয়া হয়। তিনি ঢাকা- চট্টগ্রামে সবুজায়নের তাগিদ দিয়ে বলেন, এটি অত্যন্ত জরুরী।

নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর তার আলোচনায় জলবায়ু পরিবর্তন এবং তার বিভিন্ন দিক নিয়ে সহজবোধ্য ভাষায় বাংলাভাষাভাষী মানুষকে সচেতন করে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।

Tags: কানাডাজলবায়ু পরিবর্তননতুন দেশ
Previous Post

নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে ভ্যাকসিন প্রদান কর্মসূচি

Next Post

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন হতে পারে: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন হতে পারে: কাদের

বন্ধ প্রেক্ষাগৃহের সামনে দর্শকরা অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার জীবনের মায়া আছে: লকডাউনে বন্ধ অধিকাংশ প্রেক্ষাগৃহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT