চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার জীবনের মায়া আছে: লকডাউনে বন্ধ অধিকাংশ প্রেক্ষাগৃহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 09, এপ্রিল 2021
in বিনোদন
A A
বন্ধ প্রেক্ষাগৃহের সামনে দর্শকরা অপেক্ষমাণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউনে গোটা দেশ। জরুরী প্রয়োজন বিবেচনায় রেখে কিছু কিছু জিনিস খোলা রাখা হলেও সরকারি ঘোষণা না আসায় বন্ধ রাখা হয়নি দেশের সিনেমা হল। তবে সিনেমা হল খোলা রাখলেও দর্শক না আসায় ‘অঘোষিতভাবে’ দেশের অধিকাংশ প্রেক্ষাগৃই বন্ধ রেখেছে হল কর্তৃপক্ষ।

রাজধানী ও আশাপাশের বেশকিছু সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করলে তারা চ্যানেল আই অনলাইনকে জানান, লক ডাউন ঘোষণার পর থেকে শো-গুলোতে দর্শকদের উপস্থিতি শুন্যের কোটায়। তাই সিনেমা হল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

হল মালিকদের কথা, দর্শক না এলে সিনেমা খুলে কোনো লাভ হচ্ছে না। বরং শুধু শুধু খরচ বাড়ছে। উপরি লোকসান গুনতে হচ্ছে। ক’দিন পরেই রমজান মাস। তখন এমনিতেই হল বন্ধ থাকে। তাই অনেক সিনেমা হল কর্তৃপক্ষ ভাবছেন করোনা পরিস্থিতির উন্নতি হলে আসন্ন ঈদে একেবারে নতুন সিনেমা প্রদর্শনের মাধ্যমে হল খুলবেন।

দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা দীর্ঘদিন ধরেই বন্ধ। হলের মালিক ইফতেখার নওশাদ বলেন, করোনার ভয়ে কেউ হলে আসতে চায় না। এরপরেও ভালো কোনো সিনেমা রিলিজ হচ্ছে না। ঈদে হল খোলার অপেক্ষায় আছি যদি করোনা পরিস্থিতির উন্নতি হয়। সবারই জীবনের মায়া রয়েছে। এতে করে হলের স্টাফরাও ডিউটি করতে চাইছে না। তাই মধুমিতা বন্ধ রেখেছি।

লকডাউনের আগে পরপর দুই সপ্তাহ ‘স্ফুলিঙ্গ’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ দুটি সিনেমা চালিয়ে লাভ হয়নি বলে জানিয়েছেন আনন্দ ছন্দ সিনেমা হলের ম্যানেজার শামসুদ্দিন মোহাম্মদ। তার কথা, দুটি সিনেমা বাধ্য হয়ে চালিয়েছি। কোনো দর্শক দেখেনি। দৈনিক সিনেমা হলের খরচ ১৫ হাজার টাকা। এটাও ওঠেনি। লকডাউনের পর সিনেমা নেই বলে হল বাধ্য হয়ে বন্ধ করেছি।

তিনি বলেন, এমন অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে সিনেমা হল সংস্কৃতি জাদুঘরে জায়গা পাবে। বাস্তবে অস্তিত্ব থাকবে না।

নারায়ণগঞ্জের নিউ গুলশান সিনেমা হলের সিনিয়র শো অপারেটর আবদুর রহমান জানান, প্রদর্শক সমিতি থেকে সিনেমা হল বন্ধের কথা বলা হয়নি। তবে গত শুক্রবার সন্ধ্যার শোতেই বন্ধ করে দিতে হয় সিনেমা হল। জেলা তথ্য অফিস ও সিটি কর্পোরেশন থেকে বলা হয় লকডাউনে সিনেমা বন্ধ করতে বলা হয়েছে। স্থানীয় নিউ মেট্রো সিনেমা হলটিও বন্ধ রাখা হয়েছে।

সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, ৫০ টির বেশি সিনেমা হল খোলা ছিল। বেশিরভাগই বন্ধ। প্রত্যেক সিনেমা হলের মালিকরা নিজেদের সিদ্ধান্তে বন্ধ রেখেছেন। এছাড়া বিভিন্ন জেলার ডিসি মহোদয়ের নির্দেশে রংপুর, বরিশাল, নরসিংদী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলার সিনেমা হল বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, রাজধানীর সবচেয়ে আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সও লকডাউনের শুরুর দিন থেকেই বন্ধু রেখেছে তাদের সবগুলো শাখা।

তবে হল মালিকদের মধ্যে অধিকাংশরা আশায় আছেন ঈদের ছবির জন্য। বেশির ভাগের মত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন্ন ঈদে একেবারে নতুন সিনেমা প্রদর্শনের মাধ্যমে হল খুলবেন। কেননা আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে বেশকিছু বিগ বাজেটের সিনেমা।

তবে এটা নিয়েও আছে অনিশ্চয়তা। কারণ বর্তমানে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি খুব সহজেই নিয়ন্ত্রণে আসবে না। ফলে অবস্থা পর্যবেক্ষণ করা ছাড়া উপায় নেই। আর তার উপরই দেশের অন্যান্য ক্ষেত্রগুলোর মতো সিনেমা হল ও চলচ্চিত্রের ভবিষ্যৎ নির্ভর করছে।

Tags: করোনা সংক্রমণচ্যানেল আইজীবনপ্রেক্ষাগৃহরাজধানীলিড বিনোদনসিনেমা হলহল মালিক
Previous Post

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহ সর্বাত্মক লকডাউন হতে পারে: কাদের

Next Post

ঢাকায় জন কেরি

Next Post
জন কেরি ঢাকা বিমানবন্দরে বাংলাদেশি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় জন কেরি

নাসিম ও মহসিনের ছবি, করোনায় আক্রান্ত ও প্লাজমা দান. Channel i News - চ্যানেল আই নিউজ

সপরিবারে করোনায় আক্রান্ত নাসিম, এসএম মহসিনকে দেয়া হচ্ছে প্লাজমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT