চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in বিনোদন
A A
রেজওয়ানা চৌধুরী বন্যা জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত, বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন বুধবার (১৩ জানুয়ারি)।  সংগীতে ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত তিনি। ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায়।

প্রতি বছরেই তাঁর জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ে থাকে বিশেষ আয়োজন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

২০১৫ সালের এই দিনে চ্যানেল আইয়ের ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে অংশ নেন বন্যা। সেখানে গান পরিবেশনের পাশাপাশি ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে জীবনের অন্যতম এক প্রাপ্তি যোগ হয় ওই দিনে। চ্যানেল আইয়ের অনুষ্ঠানে ফোন করে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। বন্যার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার কথোপকথন ও শুভেচ্ছাবার্তা সরাসরি শুনেছেন দেশবাসী।

এবারের জন্মদিনের সকালেও আমিরুল ইসলামের প্রযোজনায় চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ (নতুন নামকরণ হয়েছে) অনুষ্ঠানে ছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা। সঙ্গে ছিলেন তাঁর বেশ কজন শিক্ষার্থী। সকাল ৭টার সংবাদের পর শুরু হওয়া অনুষ্ঠানে সরাসরি বেশ কিছু গান শোনান তিনি। পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন ভক্তদের সঙ্গে।

অনুষ্ঠানের শুরুতে শিল্পীকে ফুল দিয়ে বরণ করা এবং অনুষ্ঠান শেষে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করেছে চ্যানেল কর্তৃপক্ষ।

জন্মদিনের আর আয়োজনের কথা জানতে চাইলে বন্যা বলেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনা করেই আজ উল্লেখযোগ্য কোনো আয়োজন করিনি। নিজের মতো করেই দিনটি কাটাতে চাই।’

এদিন পৌষমেলার আয়োজনের কথা ছিলো লালমাটিয়া বয়েজ স্কুলে। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি আর সরকারি বিধিনিষেধের কারণে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরের ধারা’ আয়োজিত এই অনুষ্ঠানটি এগিয়ে গতকাল করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল মেলার আয়োজন।

রংপুরের মেয়ে বন্যা মা-বাবার উৎসাহে চাচা আবদুল আলীর কাছে গান শেখা শুরু করেন। পরে গান শেখেন ছায়ানটের ড. সনজীদা খাতুন ও আতিকুল ইসলামের কাছে। বুলবুল একাডেমিতেও গান শিখেছেন।

এছাড়া ভারত সরকারের কাছ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ প্রমুখের তত্ত্বাবধানে রবীন্দ্রসংগীত শেখেন।

দীর্ঘ এই পথচলায় অর্জনও কম নয়। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননার অধিকারী তিনি।

বন্যার জন্মদিনে ভার্চুয়ালে সুরের ধারা নিউ ইয়র্ক শাখার শিক্ষার্থীদের বিশেষ নিবেদন:

Tags: চ্যানেল আইছায়ানটজন্মদিনপ্রধানমন্ত্রীরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদন
Previous Post

নর্থ কোরিয়ার ৫ কর্মকর্তার উপরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

Next Post

মাইডাসে শুক্রবার থেকে দুইদিনব্যাপী ‘আড্ডা চলে’

Next Post
অফলাইন এক্সিবিশনের জন্য ফুলের ছবি, ১৪ ও ১৫ জানুয়ারি ২০২২, সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইডাসে শুক্রবার থেকে দুইদিনব্যাপী ‘আড্ডা চলে’

Netflix এর অফিসিয়াল ট্রেলার ছবি featuring a contemplative young man with platinum blonde hair. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে আসছে তিন পর্বের নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT