চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেটফ্লিক্সে আসছে তিন পর্বের নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 13, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Netflix এর অফিসিয়াল ট্রেলার ছবি featuring a contemplative young man with platinum blonde hair. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’ নামে তিন পর্বের ডকুমেন্টারি আনছে নেটফ্লিক্স। জানুয়ারির ২৫-এ তিন পর্বের প্রথম অংশটি সম্প্রচার করবে অনলাইন স্ট্রিমিং মাধ্যমটি। প্রকাশ করা হয়ে গেছে ট্রেলারও।

নেইমারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। নানা উত্থান পতনের মিশেলে নাটকীয়তায় ভরপুর এক জীবন ব্রাজিলিয়ান মেগা তারকার। সেই জীবনের অজানা অনেক কথাই প্রকাশ্যে আনছে নেটফ্লিক্স।

২ মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলারে দেখা যাচ্ছে, নেইমারের ছেলেবেলা থেকে তারকা হয়ে ওঠা ও ব্যক্তি জীবনের নানা বাঁকের গল্প। ২০১৪ সালে ঘরের মাঠের বিশ্বকাপে চোটে মাঝ পথে ছিটকে গিয়েছিলেন, আছে সেই হতাশার গল্পও।

প্রিয় সতীর্থদের মুখেও শোনা যাবে মাঠের নেইমার ও মাঠের বাইরের নেইমারের অজানা হরেক কাহিনী। যেখানে নেইমার সম্পর্কে বন্ধু মেসি, এমবাপে, লুইস সুয়ারেজ, ডেভিড বেকহ্যাম ও ডি মারিয়ার মতো তারকাদের বলবেন।

ট্রেলারে উঠে এসেছে বেকহ্যাম নেইমার সম্পর্কে বলছেন, ‘নেইমার যা করেছে সব বিনোদনের মধ্যে থেকে করেছে।’

মাঠের বাইরেও নেইমার ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশৃঙ্খল জীবনযাপন ছিলই, প্রায়ই সংবাদ মাধ্যম ও ধারাভাষ্যকারদের শিরোনাম হয়েছেন। যে জীবন কাটানোর জন্য নেইমারকে প্রায়ই শুনতে হতো, ‘আপনি সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। সমস্যা কী আপনার?’

দীর্ঘ ক্যারিয়ারে শূন্য থেকে যে শতক স্পর্শ করেছেন নেইমার, অকপটে স্বীকার করে নিয়েছেন সেসব- ‘আমি খুব অল্প বয়সে খেলা শুরু করি, পরিচিতিও পাই অল্প সময়েই এবং ধনী হয়েছি তারও কম সময়ে। বলতে গেলে শূন্য থেকে শতকে পৌঁছেছি।’

‘আমি সুপারস্টার হতে পছন্দ করি না। বিখ্যাত হওয়ার চেয়েও বেনামী হতে চেয়েছি। জানি আমার অনেক দায়িত্ব আছে। এটা আমার জীবন। তবে আপনাদের খুশি করার জন্য চেষ্টা চালিয়ে যাব।’

Tags: এমবাপেনেইমারবেকহ্যামব্রাজিলমেসিলিড স্পোর্টস
Previous Post

মাইডাসে শুক্রবার থেকে দুইদিনব্যাপী ‘আড্ডা চলে’

Next Post

আইভীর আশঙ্কা সহিংসতার, হয়রানি বন্ধ চান তৈমুর

Next Post
আইভী ও তৈমুরের ছবি, সহিংসতা ও হয়রানি বন্ধের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভীর আশঙ্কা সহিংসতার, হয়রানি বন্ধ চান তৈমুর

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাকছেন না গিবসন, পেস বোলিং কোচ খুঁজছে বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT