চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মদিনে মাহবুব মতিন ভাইকে মনে পড়ে

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
10:21 পূর্বাহ্ন 01, অক্টোবর 2017
in মতামত
A A
বাংলাদেশের একটি গ্রামে সংবাদ সংগ্রহরত সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের গ্রামে ডিশ সংযোগ ব্যাপকভাবে ছড়াতে শুরু করে ২০০০ সালের দিকে। ১৭ ইঞ্চির রঙিন প্যানাভিশন টিভিতে সবচেয়ে স্বচ্ছ চ্যানেল বলতে, চ্যানেল আই। সকালে তৃতীয় মাত্রা (পুন:প্রচার), সাড়ে ১২টায় তারকাকথন, দুপুর-সন্ধ্যা-রাতে চ্যানেল আই সংবাদ। এত বেশি সংবাদ দেখা হত যে সব রিপোর্টারের নাম, পিটিসি দেওয়ার ঢং মনের মাঝে গেঁথে থাকতো। খুব মনোযোগ দিয়ে দেখতাম মাহবুব মতিন ভাইয়ের রিপোর্ট। সেই মানুষটির সঙ্গে আমার পরিচয় হলো ২০০৫ সালে।

ন্যাশনাল আইডিয়াল কলেজে ভর্তি হওয়ার হওয়ার সুবাদে ২০০৪ সাল থেকে আমার ঢাকায় বসবাস। এইচএসসি দ্বিতীয় বর্ষে উঠতেই সুযোগ এল টিভি রিপোর্টিং বিষয়ক একটি কর্মশালায় অংশগ্রহণের। স্ক্রিপ্ট, পিটিসি, জুম ইন, জুম আউটের সঙ্গে পরিচয় হল তখনই। ধানমন্ডির অরণী বিদ্যালয়ে অডিশন নিলেন মাহবুব মতিন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ বেতারের একজন, আর একজন তরুণ নাট্য নির্মাতা। প্রায় ৪০ জনের মধ্যে টিকলাম আমরা ১৪ জন। অপেক্ষমান তালিকা থেকে যোগ হল আরও ৩টি নাম। একদল তরুণ-তরুণী। তাদের মধ্যে কয়েকজন ‘ও’ লেভেলে পড়ে। কয়েকজন এসএসসি পাশ করে এসেছে। কয়েকজন এইচএসসি প্রথম বর্ষের। প্রশিক্ষণার্থীদের মধ্যে আমিই ছিলাম সবার সিনিয়র।

কর্মশালার আয়োজক ছিল চিলড্রেন্স ফিল্ম ক্লাব অব বাংলাদেশ, সিএফবি। যার সভাপতি প্রয়াত মাহবুব মতিন (চ্যানেল আই সংবাদে যুগ্ম বার্তা সম্পাদক )। তিনিই কর্মশালা পরিচালনা করতেন। সপ্তাহে চারদিন ক্লাস হতো। ক্লাস নিয়েছেন আনোয়ার সাদী, শারমিন রিনভী, শিহাব সুমন, শাহনাজ মুন্নীসহ তখনকার তারকা গণমাধ্যমকর্মীরা। ২-৩ দিন ক্লাসে আসতেন মাহবুব মতিন। ‘মতিন ভাইয়া’ বলতে অজ্ঞান আমরা। তার চশমার ফাঁক গলে চাহনি দেখে আমরা পুলকিত হতাম, শিশুসুলভ আচরণ করেই আমাদের দিতেন নিউজের প্রাথমিক জ্ঞান। সহজ, সরল ছিল তার বোঝানোর ধরণ। সাংবাদিকতা নিয়ে মজার মজার গল্প শোনাতেন। সাংবাদিক পরিচয় দিয়ে কীভাবে ছিনতাইকারীর হাত থেকে রক্ষা পেয়েছিলেন সেই গল্প। সন্তানের নাম কী রাখবেন সেটি নিয়েও ক্লাসে আমাদের সঙ্গে আলোচনা করতেন, নাম আহ্বান করতেন। রবীন্দ্র সরোবরে ছোট ছোট টুলের উপর গোল করে বসিয়ে নানরকম গল্প শোনাতেন। কোনোদিন চা, কোনোদিন ফুচকা বা চটপটি খাওয়াতেন।

মাহবুব মতিন ভাই সিএফবির’র অধীনে যত প্রশিক্ষণার্থী আছে সবাইকে দাওয়াত করলেন ১ অক্টোবর চ্যানেল আইয়ের জন্মদিনে যাওয়ার জন্য। চ্যানেল আই কার্যালয় তখন সিদ্ধেশ্বরীতে। আমরা দল বেঁধে ফুলের ডালি সাজিয়ে জন্মদিনের অভিনন্দন জানাতে গেলাম। চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের হাতে ফুলের ডালি। এমন অসংখ্য ডালিতে সাজানো চ্যানেল আই ভবন। ছোট্ট কার্যালয়ে বিশাল বড় কেক দেখে আমরা খুব অবাক হয়েছিলাম সেদিন। দেশের প্রায় সকল সেলিব্রেটি, সংস্কৃতিকর্মীকে এক ছাদের নিচে দেখেছিলাম।

মাহবুব মতিন ভাই তার বেশ কয়েকজন সহকর্মীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম দুটি নাম আদিত্য শাহিন ও অপু মাহফুজ। উৎসবমুখর একটি বিকেল কাটালাম আমরা সবাই। ১ অক্টোবর তো আমারও জন্মদিন। পাশের আমেরিকান ফাস্ট ফুড থেকে চকলেট কিনে খাইয়েছিলাম সবাইকে। মাহবুব মতিন ভাই সেদিন খুব অবাক হয়েছিলেন। হওয়ারই কথা। কাকতালীয় হলেও ১ অক্টোবর আসলেই তো আমার জন্মদিন। আমেরিকান ফাস্ট ফুডে বসে আড্ডা হল, খাওয়া দাওয়া হল। সন্ধ্যা সাতটার খবরে আমাদের বেশ গুরুত্ব দিয়ে দেখানো হল। আমরা স্বপ্ন দেখতে লাগলাম, কখনও মিডিয়াতে কাজ করবো। স্বপ্ন দেখার শুরুটা যার মাধ্যমে সেই মাহবুব মতিন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন ২০০৯ সালের ১০ অক্টোবর।

তিনজন যুবক আলোচনা করছে, একটি ঘরে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ আজ এত বছর চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন করব চ্যানেল আই পরিবারের একজন হয়ে তেজগাঁও কার্যালয়ে। চ্যানেল আই অনলাইনের রিপোর্টার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে আমিও এখন এই পরিবারের গর্বিত সদস্য। চ্যানেল আই সংবাদের যখনই কাউকে দেখি মাহবুব মতিন ভাইয়ের কথা মনে পড়ে। ভাবি তাদের সঙ্গেই তো কাজ করতেন মাহবুব মতিন ভাই।

উনি মারা যাওয়ার খবরটা পাই গ্রামের বাড়িতে বসে। কর্মশালায় অংশ নেওয়া মাইশা, পিংকি, শবনম, এস্ট্রেলা, দ্বীপ, সাইখদের কান্না দেখেছিলাম চ্যানেল আই সংবাদে। টিভিতে চোখ রেখে সেদিন খুব কেঁদেছিলাম। মৃত্যুর খবরগুলো পত্রিকার পাতা কেটে সংগ্রহে রেখেছি। সংগঠনের কারও সঙ্গেই আর দেখা হয়নি। ২০০৫ সালের সেই কর্মশালার কো-অর্ডিনেটর রিপন রহমান ভাইকে এত বছর পর হঠাৎ আবিষ্কার করলাম চ্যানেল আইয়ের কার্যালয়ে। ২০০৫ সাল থেকেই চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের কর্মী তিনি। বটতলা, সিড়িতে বা ডেস্কের সামনে তার সঙ্গে যখন দেখা হয় মনে পড়ে মাহবুব মতিন ভাইকে, সেই সংগঠন আর কর্মশালার সবাইকে।

চ্যানেল আইয়ের ১৯ বছরে পদার্পণের গৌরবের সঙ্গে নিশ্চয়ই জড়িয়ে থাকবেন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাকালীন সংবাদকর্মী মাহবুব মতিন। সৃষ্টিশীল মানুষেরা না থেকেও এভাবেই হয়ত মানুষের মনে বেঁচে থাকেন। এখনও ভাবি, এক যুগ আগে মাহবুব মতিন ভাই চ্যানেল আইয়ের জন্মদিনে না নিয়ে গেলে হয়তো মিডিয়া সম্পর্কে জানাই হতো না।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: চ্যানেল আইমাহবুব মতিন
Previous Post

কাতালোনিয়ায় গণভোট নিয়ে মুখোমুখি কেন্দ্রীয় ও স্থানীয় সরকার

Next Post

পেনাল্টিতে গোল করে কাভানিকে নেইমারের ধন্যবাদ

Next Post
নাইজেরিয়ার খেলোয়াড় পেনাল্টি শটের পর উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টিতে গোল করে কাভানিকে নেইমারের ধন্যবাদ

চ্যানেল আই অনলাইন উনিশের উচ্ছ্বাসের অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটি মানুষের ভালোবাসায় উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT