চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটি মানুষের ভালোবাসায় উনিশের উচ্ছ্বাসে চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:47 পূর্বাহ্ন 01, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন উনিশের উচ্ছ্বাসের অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল চ্যানেল আই।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর সকাল থেকেই মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন উদ্বোধন করা হয়।

চ্যানেল আই প্রাঙ্গণে কেক কাটায় সমাজের বরেণ্যজন এবং শুভানুধ্যায়ীরা অংশ নেনG চ্যানেল আই’র পরিচালনা পর্ষদের পক্ষে উপস্থিত ছিলেন আবদুর রশিদ মজুমদার, জহির উদ্দিন মাহমুদ মামুন, ফরিদুর রেজা সাগর, মুকিত মজুমদার বাবু, রিয়াজ আহমেদ খান, রবিউল ইসলাম এবং শাইখ সিরাজ ।চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি, নেতা ও অতিথি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে চ্যানেল আই পথ চলছে। এ জন্য তাদেরকে শুভেচ্ছা।

‘বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলের যাত্রা শুরুর আগেই যারা চ্যানেলের কথা ভেবেছিল তারা হচ্ছেন ফরিদুর রেজা সাগর ও শাইখ সিরাজ। চ্যানেলটি আজ উনিশ বছরে পা রাখল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে পথ চলা এ চ্যানেলটির জন্য শুভ কামনা জানাই।’

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আমরা পরিকল্পনা করেছিলাম ১ তারিখে আমরা কী করব। সে পরিকল্পনা আমরা রাখতে পারছি না। কারণ এত এত দর্শক এত কেক পাঠাচ্ছেন, এত শুভেচ্ছা জানাচ্ছেন যে, দর্শকদের জন্যই আমরা পরিকল্পনা পরিবর্তন করেছি।

চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যারা শুভেচ্ছা জানাতে এসেছেন তাদেরকে ধন্যবাদ। এটা আপনাদের পরিবারেরই একটা অংশ, আপানারা নিজেদের বাড়িতে এসেছেন। দেশ ও দেশের বাইরে যত দর্শক আছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের পাশে যারা ছিলেন, যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

দেশের বিভিন্ন জেলাসহ দেশের বাইরেও নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে চ্যানেল আইয়ের ১৯ তম জন্মদিন।

প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহরে কেক কাটার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন শুরু হয়। জন্মদিন উপলক্ষে দেশের শীর্ষ দৈনিকগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে চ্যানেল আই।বাংলাদেশের রাজনীতিবিদ মোস্তাফিজুর রহমান মহিউদ্দিন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেখানে চ্যানেল আইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বাণী দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে চ্যানেল আই। দুই বছর পর এদিন চালু হয় সংবাদ। আর ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন।

বাংলাদেশের রাজনৈতিক নেতা জনসম্মুখে ভাষণ দিচ্ছেন, উপস্থিতি বেশ বড়. Channel i News - চ্যানেল আই নিউজ ছবি: তানভীর আশিক

Tags: উনিশের উচ্ছ্বাসচ্যানেল আই
Previous Post

পেনাল্টিতে গোল করে কাভানিকে নেইমারের ধন্যবাদ

Next Post

মালিতে নিহত বাংলাদেশি ৩ শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন

Next Post
মালিতে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিতে নিহত বাংলাদেশি ৩ শান্তিরক্ষীর জানাযা সম্পন্ন

নিউইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন, কেক কাটছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে চ্যানেল আইয়ের জন্মদিন পালিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT