চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণ এখন পুলিশের সেবা পেতে শুরু করেছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:17 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: এখন মানুষ যে কোনো বিপদে ৯৯৯ এ ফোন করে। আর সাথে সাথেই সমস্যা সমাধানে ছুটে যায় পুলিশ। এখন পুলিশ, অ্যাম্বুলেন্সের সেবা পেতে শুরু করেছে দেশের জনগণ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনে ‘পুলিশ সপ্তাহ ২০২০’ এর উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: বিএনপি-জামায়াত পুলিশের ২৯ জন সদস্যকে হত্যা করেছিলো। তাদের ধ্বংসযজ্ঞ পুলিশ প্রতিরোধ করেছিলো আর জনগণ পুলিশের সঙ্গে ছিলো। দেশকে অচল করার পরিকল্পনা তাদের ছিলো। আপনারা দেশকে রক্ষা করেছেন। আপনাদের আন্তরিক অভিনন্দন।

ট্রাফিক নিয়ম মানার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন: বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু পথে যারা চলে তারা ট্রাফিক রুল মানে না। তাই স্কুল জীবন থেকেই ট্রাফিক রুল জানা ও মানার সচেতনতা সৃষ্টি করতে হবে। এসব ক্ষেত্রে পুলিশ বেশ ভালো ভূমিকা পালন করতে পারে।

পুলিশ মানুষের আস্থা বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন: এখন বাহিনীতে নারী পুলিশ বাড়ছে। তাদের জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিবো। পুলিশের নানান শাখাও খোলা হচ্ছে। তারা সফলভাবে কাজও করছে। পুলিশের কল্যাণের দিকে লক্ষ্য রেখে ট্রাস্ট ফান্ড গড়া হয়েছে। অবসরপ্রাপ্তরা অবসরের পরেও ঋণ নিয়ে নানান কাজ করতে পারবে।

অনুষ্ঠানে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ১৪ জনকে বাংলাদেশ পুলিশ পদক, ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক, এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক, এবং ৫৬ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করা হয়।

Tags: পুলিশপুলিশ সপ্তাহ ২০২০প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসেবা
Previous Post

শেফ থেকে নির্মাতা বনে প্রথম ছবি অস্কারে

Next Post

দেশে ফিরেছেন অভিনেত্রী শাবানা

Next Post

দেশে ফিরেছেন অভিনেত্রী শাবানা

করোনা

শিক্ষা প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগ কেন নয়: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT