চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট নিয়োগ কেন নয়: হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 05, জানুয়ারি 2020
in - সেমি লিড, আদালত
A A
করোনা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই রুল জারি করেন।

জনপ্রশাসন সচিব, শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া নিজেই শুনানি করেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

হাইকোর্টের রুল জারির পর আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন: দিনদিন শিক্ষার্থীদের মাঝে নৈতিক অবক্ষয়ের বিভিন্ন দৃষ্টান্ত লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তাই আমি মনে করেছি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের একটা গাইডলাইন পাওয়া দরকার। যেটা পেলে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ জাগ্রত হবে। সেজন্য আমি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চেয়ে একটি রিট করি। হাইকোর্ট সেই রিটের শুনানি নিয়ে আজ রুল জারি করলেন।

Tags: শিক্ষা প্রতিষ্ঠানহাইকোর্ট
Previous Post

দেশে ফিরেছেন অভিনেত্রী শাবানা

Next Post

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Next Post
ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫০০ কোটি আয়ের সিনেমা হবে অক্ষয় ছাড়াই: বিদ্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT