চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটদের বিশ্বকাপ আয়োজনে আলো ছড়ালেন সুপার সাঙ্গা

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:03 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2015
in স্পোর্টস
A A

আগামী দিনের ক্রিকেটার বিকাশের মঞ্চ হিসাবে পরিচিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৭ জানুয়ারি। বাংলাদেশে অনুষ্ঠেয় এবারের আসরে অংশ নিচ্ছে ১৬ দেশ। বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা ও আয়োজক বাংলাদেশের ম্যাচ দিয়ে পর্দা উঠবে ছোটদের বিশ্বকাপ ক্রিকেটের ।

১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পথ চলা। ছোটদের বিশ্বকাপ খেলেই ক্রিকেট দুনিয়ার সঙ্গে সখ্যতার শুরু ব্রায়ান লারা, ইনজামাম, সাঙ্গাকারা, কোহলি, যুবরাজ কিংবা বাংলাদেশের আশরাফুল, সাকিব, মুশফিকুরের মতো এ সময়ের ক্রিকেট সেনসেশনদের।

২০০৪ সালে প্রথম। এক যুগ পর আবারো অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আয়োজক লাল-সবুজ। ১৬ দল, ১৯ দিন ও ৪৮ ম্যাচের ছোটদের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশের চার শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের আট ভেন্যু।

ট্রফি উন্মোচন ও গ্রুপিং-ফিকশ্চার প্রকাশের অনুষ্ঠানে বিসিবি সভাপতি ও আইসিসি কর্মকর্তাদের সমাবেশে আলো ছড়ালেন শ্রীলংকান গ্রেট কুমার সাঙ্গাকারা, সঙ্গে ‘টিম-টাইগার্সের’ দুই উঠতি তারকা তাসকিন ও মুস্তাফিজ। তিনজনেই অনূর্ধ্ব-১৯ দিয়েই পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গিনায়।

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা’র কণ্ঠে বাংলাদেশের টাইগারদের দরাজ প্রশংসা। তিনি বলেন, ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি বরাবরই উপভোগ করি। গত দেড় বছর ধরে দেখছি বাংলাদেশ দল বিশেষ করে ওডিআই ক্রিকেটে পৃথিবীর সেরা দলগুলোকে একের পর এক হারিয়ে দিচ্ছে। বোধ হয় এ জন্যই শ্রীলংকা ক্রিকেট দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গটি আলোচনায় আসলেই শ্রীলংকান ক্রিকেট বোর্ড দ্রুতই বলে ওঠে, না..না এখনই সফরের দরকার নেই।

বাংলাদেশের জার্সিতে ২০১২’র বিশ্বকাপ আসরে খেলা তাসকিনের কন্ঠে ছোটদের বিশ্বকাপ আসরের প্রস্তুতি। ২০১৪’র আসরের অন্যতম জুনিয়র টাইগার মুস্তাফিজ আশাবাদী এবার ফাইনাল খেলবে তার একসময়ের টিমমেটরা।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ২০১২’র অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসরে আমি, এনামুল, সৌম্য, এনামুল, লিটন কুমার এক সঙ্গে খেলেছিলাম। সেবারের অভিজ্ঞতা ২০১৫’র ওয়ানডে বিশ্বকাপ খেলার সময় আমাদের বিভিন্নভাবে দারুণ কাজে লেগেছে।

প্রাথমিক রাউন্ডে ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাউথ আফ্রিকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। গ্রুপ পর্বের তিন ম্যাচ ছাড়াও আছে প্রাক-টুর্নামেন্ট ওয়ার্ম-আপস ও প্লেট পর্ব। ১৪ ফেব্রুয়ারি মিরপুরের হোম অফ ক্রিকেটে ফাইনাল। তবে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলা অস্ট্রেলিয়ার অংশগ্রহণ নিয়ে আছে শঙ্কা ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে এবারই সর্বাধিক ২০টি ম্যাচ সারা ক্রিকেট দুনিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

Tags: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসাঙ্গাকারা
Previous Post

‘২১ আগস্টের পরিকল্পনা হয়েছিলো হাওয়া ভবনে’

Next Post

ফতুল্লায় ট্রলার ডুবিতে নিহত ১

Next Post

ফতুল্লায় ট্রলার ডুবিতে নিহত ১

ছিনতাই করতে গিয়ে গণধোলাইর শিকার এক পুলিশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT