চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিনতাই করতে গিয়ে গণধোলাইর শিকার এক পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

ছিনতাই করার সময় এক পুলিশ সদস্যকে হাতে নাতে ধরলো সাধারণ জনতা। শুধু তাই নয় ভালো উত্তম মধ্যমও পড়ে তার গায়ে। এরপর স্থানীয়রা মিলে তাকে পুলিশের হাতে তুলে দেয়।

ছিনতাই করার সময় আটক ওই পুলিশ সদস্যের নাম শরীফ রানা বলে জানিয়েছে সিলেটটুডে টুয়েন্টিফোরডটকম। সোমবার দুপুরের দিকে সিলেট নগরীর বারুতখানা এলাকায় এই ঘটনা ঘটে। শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। তার আইডি নম্বর ৪৯৫।

স্থানীয়রা জানায়, সিলেটের ধোপাদিঘির পাড় এলাকার বাসিন্দা তামান্না আক্তার কলি তার ভাইয়ের সঙ্গে সোমবার দুপুরে ২ লাখ টাকা জমা দিতে ডাচ বাংলা ব্যাংকে যান। জমা শেষে তিনি ব্যাংক থেকে আরো ৬ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে জিন্দাবাজারের ব্রাক ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্য রওনা দেন। বারুতখানা পয়েন্টে এসে পৌঁছলে একটি মোটর সাইকেলে করে এসে কলির হাতে থাকা টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে শরীফ রানা।

এসময় কলির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীকে ধরে ফেলেন জনতা। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, ছিনতাইয়ের অভিযোগে শরীফ রানা নামের এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তবে ছিনতাইকৃত টাকা শরীফের সাথে থাকা ব্যক্তি নিয়ে গেছে। ছিনতাইকৃত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, পুলিশও আইনের উর্দ্ধে নয়। অপরাধী পুলিশ সদস্য হলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tags: ছিনতাইকারীপুলিশ সদস্য
Previous Post

ফতুল্লায় ট্রলার ডুবিতে নিহত ১

Next Post

`তুলতে হবে নিষেধাজ্ঞা, খুলতে হবে ফেসবুক’

Next Post

`তুলতে হবে নিষেধাজ্ঞা, খুলতে হবে ফেসবুক'

আমি বাংলাদেশের বৈধ রাষ্ট্রপতি ছিলাম: এরশাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT