চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের হাতে নির্যাতিত সেই মায়ের দায়িত্ব নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
5:30 অপরাহ্ন 16, আগস্ট 2017
in বাংলাদেশ
A A
ঠাকুরগাঁওয়ে ডিসি পরিবারের পাশে দাঁড়িয়ে মা ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

একমুঠো ভাত চেয়ে ঠাকুরগাঁওয়ে ছেলের হাতে নির্যাতনের শিকার হয়েছেন ৯৮ বছর বয়সী এক বৃদ্ধা মা। নির্মম নির্যাতনের শিকার হয়ে গুরুতর আহত মায়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নজরে আসে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের (ডিসি)। সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল।

আব্দুল আউয়াল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘মঙ্গলবার রাতে তিনি নির্যাতিত ওই মায়ের ছবি ফেসবুকে দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয় সাংবাদিক, পুলিশ, প্রশাসন, ইউপি চেয়ারম্যান সবার সঙ্গে যোগাযোগ করেন। বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা থেকে ৭০ কিলোমিটার দুরে হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে  যেয়ে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানতে পারেন বৃদ্ধার যে আঘাত তার চিকিৎসা করা সেখানে সম্ভব নয়।’

“তাই উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হয় ঠাঁকুরগাও সদর হাসপাতালে। বর্তমানে সেই মা ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার সব ধরণের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।”

বৃদ্ধার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।ঠাকুরগাঁওয়ে ডিসি একজন বৃদ্ধার সাথে সাক্ষাৎ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেছে, মঙ্গলবার সকালে মা তাসলেমা তার বড় ছেলের বউ-এর কাছে ভাত চাইতে গেলে, ছেলের নির্যাতনের শিকার হন। এমনকি মারধোর করে মাকে বাড়ি থেকে বের করে দিতে উদ্যত হন ছেলে বদরুদ্দিন।

জেলা প্রশাসক জানান, ৩০ বছর আগে তাসলেমা খাতুনের স্বামী মারা যান। তার চার ছেলে ও ১ মেয়ে থাকলেও কেউ দেখাশোনা করে না অসহায় এই মাকে। বয়সের ভারে নুয়ে পড়া এই মা কানেও খুব একটা শুনতে পান না। চোখেও দেখতে পান না ভালো করে। এমনকি তার বাকশক্তিও দিন দিন হারিয়ে যাচ্ছে।

গ্রামবাসীদের একজন নাম প্রকাশ না করে জানান, খাবারকে কেন্দ্র করে বউয়ের কথায় ছেলে বদরুদ্দীন বৃদ্ধা মায়ের মুখে বরাবর আঘাত করে। এতে বৃদ্ধা মায়ের বাম চোখের নিচের অংশে ক্ষত হয়ে রক্তপাত হয়। নির্যাতন করে বাড়ির বাইরে ফেলে রাখা হয় বৃদ্ধা তাসলেমাকে। এসময় গ্রামবাসীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে।

পুলিশ প্রশাসন বর্তমানে বিষয়টি নিয়ে তদারকি করছে।

নির্যাতিত মায়ের সঙ্গে সন্তানরা, ঠাকুরগাঁওয়ের বাসে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসক আব্দুল আউয়াল চ্যানেল আই অনলাইনকে জানান, সেসময় বৃদ্ধা মায়ের অবস্থা এতটাই নাজুক ছিল যে, ছেলে বদরুদ্দীন কে শাস্তির আওতায় আনার চেয়ে বৃদ্ধা মায়ের চিকিৎসা করানোটাই সেসময় বেশি যুক্তিযুক্ত মনে হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে মায়ের কষ্ট লাঘবের জন্য পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেই মায়ের একটি মেয়ে রয়েছে আমরা চাইবো প্রতি মাসে মায়ের জন্য এমন একটি ভাতার ব্যবস্থা করতে যাতে করে তার মেয়ে তাকে দেখাশোনা করতে আগ্রহী হয়। আর মেয়ে যদি তাতে রাজি না হয় তাহলে মাকে রাখা হবে সরকারি শিশু পরিবারে। যেখানে মা তার নাতি-নাতনীর বয়সী বাচ্চাদের সঙ্গে থাকবেন। যতোদিন বেঁচে থাকবেন এই মা ততোদিন তার ভরণপোষণের দায়িত্ব নেবে জেলা প্রশাসন।’

Tags: জেলা প্রশাসনঠাকুরগাঁওনির্যাতিত মাবৃদ্ধা মা
Previous Post

অসাধ্য সাধনের অপেক্ষায় বার্সেলোনা

Next Post

আলী যাকের পাচ্ছেন ‘সেলিম আল দীন পদক’

Next Post
আলী যাকের

আলী যাকের পাচ্ছেন ‘সেলিম আল দীন পদক’

যমুনার পানি বাড়ায় বসতঘর ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা: কোথাও উন্নতি, কোথাও অবনতি, ঢাকা ঘিরে শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT