চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলী যাকের পাচ্ছেন ‘সেলিম আল দীন পদক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 16, আগস্ট 2017
in অন্যান্য
A A
আলী যাকের

আলী যাকের

এবার নাট্যজন আলী যাকেরকে দেওয়া হবে ‘সেলিম আল দীন পদক’। নাট্যাচার্য সেলিম আল দীনের ৬৫তম জন্মদিন ১৮ আগস্ট শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছয় দিনের ‘সেলিম আল দীন উৎসব’ শুরু হচ্ছে । এই উৎ​সবেই দেওয়া হবে এই পদক। এবার উৎসবের স্লোগান ‘তোমার সম্মুখে অনন্ত মুক্তির অনিমেষ ছায়াপথ’। যৌথভাবে আয়োজন করছে ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, সেলিম আল দীন ফাউন্ডেশন, ভোর হলো এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

এ উপলক্ষে আজ ১৬ আগস্ট বুধবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এখানে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব কামাল বায়েজিদ।

‘সেলিম আল দীন উৎ​সব’ নিয়ে সংবাদ সম্মেলন
‘সেলিম আল দীন উৎ​সব’ নিয়ে সংবাদ সম্মেলন

নাসির উদ্দীন ইউসুফ বলেন, আগামী শুক্রবার বিকেলে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সেলিম আল দীনের ‘শকুন্তলা’ নিয়ে থাকছে সেমিনার। এখানে মূল প্রবন্ধ পাঠ করবেন সলিমুল্লাহ খান। পরদিন শনিবার বিকেলে জাতীয় নাট্যশালার মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের উদ্বোধন করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদান করা হবে সেলিম আল দীন পদক, মীর মকসুদ-উস-সালেহীন-বজলুল করিম পদক এবং ফওজিয়া ইয়াসমিন শিবলী পদক। উত্সব উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আযোজন করা হয়েছে। এই অনুষ্ঠানে এই প্রতিযোগিতারও পুরস্কার প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্সবে ছয়টি নাটক মঞ্চায়ন করা হবে। এগুলো হলো ঢাকা থিয়েটারের ‘ধাবমান’ ও ‘নিমজ্জন’, কুষ্টিয়ার বোধন থিয়েটারের ‘চন্দ্রাবতী কথা’, বঙ্গলোকের ‘রূপচান সুন্দরীর পালা’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ‘স্বপ্ন রমণীগণ’ ও মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘নীলাখ্যান’। এ ছাড়া সেলিম আল দীনের গান ও রচনা নিয়ে থাকবে আলেখ্য।

Tags: আলী যাকেরনাসির উদ্দীন ইউসুফ
Previous Post

ছেলের হাতে নির্যাতিত সেই মায়ের দায়িত্ব নিলেন ঠাকুরগাঁওয়ের ডিসি

Next Post

বন্যা: কোথাও উন্নতি, কোথাও অবনতি, ঢাকা ঘিরে শঙ্কা

Next Post
যমুনার পানি বাড়ায় বসতঘর ডুবে গেছে, ক্ষতিগ্রস্ত পরিবার. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা: কোথাও উন্নতি, কোথাও অবনতি, ঢাকা ঘিরে শঙ্কা

রণবীর সিং ও পরিণীতি চোপড়া

রণবীরকে নিয়ে বাথটাবে ঝাঁপ দিতে চান পরিণীতি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT