চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেটি মুসলমান, মেয়েটি হিন্দু: মেয়েটি এখন কোথায় যাবে?

তানভীর আশিক by তানভীর আশিক
9:35 অপরাহ্ন 09, মার্চ 2017
in বিনোদন
A A

জনপ্রিয় কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন’র উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘মেয়েটি এখন কোথায় যাবে?’ শুক্রবার মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে । এর নির্মাতা নাদের চৌধুরী, প্রধান নারী চরিত্রের অভিনেত্রী জলি ও অভিনেতা শাহরিয়াজ আজ চ্যানেল আই-এর সরাসরি সম্প্রচারিত ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে  তারা ‘মেয়েটি এখন কোথায় যাবে?’ নিয়ে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। চলচ্চিত্রটি নির্মাণ সময়ের মজার অভিজ্ঞতা, ভালো লাগা, ভালো না লাগা ও নানা বিষয়ে কথা বলেছেন তারা।

জলি বলেন, ‘আমার চরিত্রটার নাম হচ্ছে কৃষ্ণকলি। কৃষ্ণকলি একজন হিন্দু মেয়ে। যার কাছে ধর্ম একটা বড় বিষয়। বড় বিষয় তার জাত ও পরিবার। সে কিছুতেই তার পরিবারকে হারাতে চায় না।’

জলি, অভিনেত্রী, মেয়েটি এখন কোথায় যাবে

নির্মাতা নাদের চৌধুরী জানান, এটা একটা ফ্যামিলি ড্রামা। সামাজিক বিনোদন ধর্মী ছবি। পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি উপভোগ করা যাবে। তিনি বলেন, ‘ইমদাদুল হক মিলনের অসাধারণ গল্পটিকে আমি একটা অসাধারণ চিত্ররূপ দিতে চেয়েছি।’

সিনেমায় জলির অভিনয় প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘নিয়তী সিনেমায় জলি’র অভিনয় দেখেই আমি সিদ্ধান্ত নিই কৃষ্ণকলি’র চরিত্রে আমি তাকে নেবো। এবং জলির অভিনয়ে আমি তাকে একশ’তে একশ দেবো।’

নাদের চৌধুরী, নির্মাতা, মেয়েটি এখন কোথায় যাবে

সিনেমা নির্মাণ সময়ের অভিজ্ঞতা কথা বলতে গিয়ে নাদের চৌধুরী বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করেন। তার মাঝে শ্যুটিং এর সময় সাপের উপদ্রবের কথা বলেন। আর জানান, ‘খুব সমস্যা হচ্ছিলো কবরস্থান পেতে। কেউ আমাকে কবরস্থানে শ্যুটিং করতে দেবে না। চারজন কথা দিয়েও কথা রাখতে পারেনি। শেষে বিকল্প উপায় খুঁজে নিতে হয়েছে আমাদের।’

শাহ রিয়াজ, অভিনেতা, মেয়েটি এখন কোথায় যাবে

সিনেমায় কৃষ্ণকলি অর্থাৎ জলি’র বিপরীতে ‘রাজা’ চরিত্রে অভিনয় করেছেন শাহ রিয়াজ। শাহ রিয়াজ বলেন, ‘রাইসুল ইসলাম আসাদ, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু এতো বড় বড় অভিনেতার সাথে কাজ করতে পারার অভিজ্ঞতাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্য। আমি খুব ইনজয় করেছি সিনেমার কাজটি। সিনেমায় আমি মুসলমান ছেলে। রাজা আমার নাম। আমি ভালোবাসি হিন্দু কৃষ্ণকলিকে। ধর্মের চেয়ে আমার কাছে প্রেম বড়। চমৎকার এই সিনেমা দেখে দর্শকের মনে হবে না টিকিটের টাকাটা অপচয় হলো। দর্শকদের বলবো মার্চেই তো আমাদের জন্ম, এই মার্চেই আপনারা বাংলা সিনেমায় বিপ্লব আনতে পারেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমা হলে গিয়ে দেখে। একটা ভালো সিনেমাই আরো দশটি ভালো সিনেমা তৈরির অনুপ্রেরণা।’

শেষ মুহূর্তে এসে জলিকে জিজ্ঞেস করা হয় , ‘ছেলেটি মুসলমান, মেয়েটি হিন্দু। একদিকে তাদের ভালোবাসা, আর একদিকে ধর্ম। মেয়েটি এখন কোথায় যাবে?’

জলি হাসেন। তিনি বলেন, ‘জলি এখন দর্শকের কাছে যাবে। ১০ মার্চ মুক্তি পাচ্ছে সিনেমা। জলি এখন দর্শকের দিকেই হাঁটছে।’

Tags: বাংলা সিনেমা
Previous Post

আগামী বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার: এলজিআরডি মন্ত্রী

Next Post

চতুর্থদিনে বোলিংয়ের সঙ্গী বৃষ্টির আশঙ্কা

Next Post

চতুর্থদিনে বোলিংয়ের সঙ্গী বৃষ্টির আশঙ্কা

মৃত্যুর পরেও মানুষের মস্তিষ্ক ১০ মিনিট সচল থাকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT