চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চয়নিকার প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’, আর্টিস্ট চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:54 অপরাহ্ন 03, মার্চ 2019
in বিনোদন
A A

দীর্ঘদিন ধরে ছোট পর্দায় দাপটের সাথে নিয়মিত কাজ করে যাচ্ছেন যেসব নির্মাতা, তাদের মধ্যে অনেকেই বড় পর্দায় নাম লিখিয়ে সফল হয়েছেন। আর এবার সেই পথেই যেন হাঁটতে চলেছেন আরেক দাপুটে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী। ইতোমধ্যে চলচ্চিত্র নির্মাণের ঘোষণাও দিয়েছেন তিনি। শিগগির শুরু করতে চান প্রথম ছবির কাজ।

নিজের প্রথম চলচ্চিত্রের নাম ‘বিশ্ব সুন্দরী’। গেল ১৪ ফেব্রুয়ারি এমনটাই জানিয়েছিলেন চয়নিকা। এবার বললেন, আমার ছবিতে যারা অভিনয় করবেন তাদের প্রায় সবার সাথেই মৌখিক চুক্তি হয়ে গেছে। এখন সাংবাদিক বন্ধুদের সাথে বসে চূড়ান্ত হওয়া আর্টিস্ট, ডিওপি ও আমার প্রযোজক সহ একটি প্রেস মিটের আয়োজন করবো চলতি সপ্তাহেই। সেদিনই সবাই ছবিটি নিয়ে চূড়ান্ত ঘোষণা জানতে পারবেন।

চয়নিকা জানালেন, ‘বিশ্ব সুন্দরী’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন রুম্মান রশীদ খান।

ছবি নির্মাণ প্রসঙ্গে নির্মাতা বলেন, বহুদিন ধরেই সবচেয়ে বেশি যে প্রশ্নটা শুনে আসছি, ‘আপনি চলচ্চিত্র বানাচ্ছেন কবে?’। আমি নিজেও চলচ্চিত্র নির্মাণের জন্য মুখিয়ে ছিলাম, কিন্তু মনের মতো গল্পই পাচ্ছিলাম না। যে গল্প দেখে দর্শক হাসবে, কাঁদবে! অবশেষে ‘বিশ্ব সুন্দরী’র গল্পটি পেলাম। যা হয়তো দেশের দর্শককে ছুঁয়ে যেতে পারবে।

এদিকে চয়নিকা সহ জনপ্রিয় আরো কয়েক জন নাট্য নির্মাতার চলচ্চিত্রে পা রাখার বিষয়ে উচ্ছ্বসিত চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষেরা। তারা মনে করছেন, একে একে দাপুটে নাট্য নির্মাতারা যেভাবে চলচ্চিত্র নির্মাণে ঝুঁকছেন তাতে বদলে যেতে পারে চলচ্চিত্রের বর্তমান চেহেরা। চলচ্চিত্রে দুর্দিন ঘুচিয়ে আসতে পারে সুদিন। যার প্রমাণ ইতোমধ্যে রেখেছেন মোস্তফা কামাল রাজ, রেদওয়ান রনি, দীপঙ্কর দীপন, অমিতাভ রেজা, গিয়াসউদ্দিন সেলিমরা। চলচ্চিত্রে ভেলকি দেখাতে মুখিয়ে আছেন নাট্য নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও মাহমুদ দিদারও।

আর এমন সময়েই নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন প্রায় চারশো নাটকের নির্মাতা চয়নিকা চৌধুরী।

Tags: অমিতাভ রেজাগিয়াসউদ্দিন সেলিমগোলাম সোহরাব দোদুলচয়নিকা চৌধুরীদীপঙ্কর দীপনবিশ্ব সুন্দরীমাহমুদ দিদারমোস্তফা কামাল রাজরেদওয়ান রনিলিড বিনোদন
Previous Post

দেশের প্রথম নারী উপাচার্যের পাঁচ বছর

Next Post

আইএস বধূ শামীমার স্থান কখনোই বাংলাদেশ নয়

Next Post
আইএস

আইএস বধূ শামীমার স্থান কখনোই বাংলাদেশ নয়

রোহিঙ্গা-মিয়ানমার-অবরোধ

রোহিঙ্গা সংকট: যুক্তরাষ্ট্রের সাড়ে ১০ কোটি ডলার সহায়তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT