চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইএস বধূ শামীমার স্থান কখনোই বাংলাদেশ নয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:56 অপরাহ্ন 03, মার্চ 2019
in সম্পাদকীয়
A A
আইএস

জঙ্গিগোষ্ঠী আইএস-এ যোগ দেয়া শামীমা বেগমকে নিয়ে তার স্বামী ইয়াগো রিদাইক নেদারল্যান্ডসে ফিরে যেতে চান। এর আগে শামীমা তার সন্তানের স্বার্থে নিজ দেশ যুক্তরাজ্যে ফেরার আকুতি জানিয়েছিলেন।

ব্রিটিশ সরকার তার ফেরার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করায় বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশে ফেরার আশঙ্কা তৈরি হয়েছিল এই জঙ্গি নারীর। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স প্রদর্শন করে সেসময় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

তখন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছিল। ওই বিবৃতিতে জানানো হয়েছিল, ‘শামীমা বেগম বাংলাদেশের নাগরিক নয়, জন্মগতভাবে ব্রিটিশ নাগরিক। দ্বৈত নাগরিকত্বের জন্যও সে কখনো আবেদন করেনি।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছিল, ‘‘বাংলাদেশ নিশ্চিত করতে চায় সে বাংলাদেশের নাগরিক নয়। জন্মসূত্রে সে ব্রিটিশ নাগরিক এবং কখনোই বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেনি। এমনকি বাবা-মায়ের সংযোগ থাকা সত্ত্বেও সে কখনো বাংলাদেশ সফরও করেনি। সুতরাং এখন তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়ার প্রশ্নই আসে না। এই সব বিষয় বিবেচনায় নিয়ে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও চরমপন্থার ব্যাপারে বাংলাদেশের জিরো টলারেন্স নীতি রয়েছে।’’

আমরা তখনই বাংলাদেশ সরকারের এই সময়োপযোগী দায়িত্বশীল অবস্থানকে স্বাগত জানিয়েছিলাম। আমরা মনে করি, শুধু আইএস বধূ শামীমা কেন, বাংলাদেশ কখনোই কোনো জঙ্গির আবাসস্থল হতে পারে না। এছাড়া তার যেহেতু বাংলাদেশের নাগরিকত্ব নেই তাই তাকে বাংলাদেশে আসতে দেওয়ার প্রশ্নই আসে না।

একইসঙ্গে আমরা বলতে চাই, শামীমার স্থান তার দেশ যুক্তরাজ্য অথবা তার স্বামীর দেশে হওয়াই যুক্তিযুক্ত। তাদের সেখানকার প্রচলিত আইনের মুখোমুখি করা হলেও যুক্তরাজ্য বা তার স্বামীর দেশেই স্থান দিতে হবে। এক্ষেত্রে অন্য কোনো দেশে আশ্রয় দেয়ার প্রসঙ্গ যুক্তিযুক্ত নয়।

এর পাশাপাশি শামীমার মতো আইএস-এ যোগ দেওয়া অন্য জঙ্গিদের বিষয়েও বাংলাদেশকে সতর্ক অবস্থানে থাকতে হবে বলে আমরা মনে করি। এসব ভয়ঙ্কর জঙ্গিরা যাতে কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। তারা কোনোভাবে দেশে ঢুকে পড়লে জনজীবন কতোটা হুমকির মুখে পড়বে তা সহজেই অনুমেয়।

এটা এখন বাস্তব সত্য যে, জঙ্গি দমনে বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল। আর যেকোনো ধরনের জঙ্গিদের বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্সের নীতিও বিশ্বজুড়ে সর্বজনবিদিত। তাই এ বিষয়ে নতুন করে হুমকির মুখে পড়ার মতো কোনো বিষয়কে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই উঠে না। জঙ্গিবাদে জড়িত হওয়ার আগে এখান থেকে শিক্ষা নেওয়ার রয়েছে বলে আমরা মনে করি।

Tags: আইএসআইএস বধূ শামীমানেদারল্যান্ডসযুক্তরাজ্যসম্পাদকীয়
Previous Post

চয়নিকার প্রথম ছবি ‘বিশ্ব সুন্দরী’, আর্টিস্ট চূড়ান্ত

Next Post

রোহিঙ্গা সংকট: যুক্তরাষ্ট্রের সাড়ে ১০ কোটি ডলার সহায়তা

Next Post
রোহিঙ্গা-মিয়ানমার-অবরোধ

রোহিঙ্গা সংকট: যুক্তরাষ্ট্রের সাড়ে ১০ কোটি ডলার সহায়তা

গ্যালাক্সির দ্বারে ভাস্কর্য হয়ে রইলেন বেকহ্যাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT