চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই‘র জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:36 অপরাহ্ন 01, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ে বাংলাদেশ’কে ধারণ করে ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেল আই। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর সকাল থেকেই মিলনমেলা ও সাংস্কৃতিক আয়োজনে মুখর চ্যানেল আই প্রাঙ্গণ। সকাল ১১টায় কেক কেটে দিনব্যাপী বর্ণিল আয়োজনে জন্মদিন উদযাপন উদ্বোধন করা হয়। চ্যানেল আই’এ আসতে থাকে দেশ বরেণ্য সাংস্কৃতিক, রাজনৈতিক,অভিনেতা, অভিনেত্রীসহ, সংগীত শিল্পী এবং গণমাধ্যম ব্যক্তিত্ব।

গুণীজনদের পদচারনায় মুখরিত হয় চ্যানেল আই প্রাঙ্গণের পাশাপাশি চ্যানেল আই ফেসবুক পেজ। আমন্ত্রিত অতিথিদের নিয়ে আয়োজন করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ অনুষ্ঠান।চ্যানেল আই অনলাইন জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই’র জন্মদিনে দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী এবং চ্যানেল আই সেরাকণ্ঠ এর বিচারক মিতালী মুখার্জী ফেসুবক লাইভে বলেন, ‘আমি এই বাংলার মেয়ে, আমার অদ্ভুত অনুভূতির ব্যাপার। সব ধরনের শিল্পীদের সমাবেশে বাংলাদেশে এই  প্রথম দেখা হল আমার। বাংলাদেশের গানের ক্ষেত্রে খুবই সুদিন অপেক্ষা করছে। আর চ্যানেল আই আমাকে যখন ডাকবে তখনই আসবো।’

চ্যানেল আই অনলাইন এর জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘উনিশের উচ্ছ্বাস’ ছড়িয়ে উনিশ বছরে পদার্পণে চ্যানেল আই’র জন্মদিনে আসিফ রহমান খানের সঙ্গে ফেসবুক লাইভে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, আমি আমার নানা ব্যস্ততার কারণে আমার উনিশ বছর মজা করতে পারিনি। তবে আমি ৫০ বছর পর্যন্ত মজা করতে চাই। চ্যানেল আই প্রোগ্রাম দেখা হয় কিনা  এমন প্রশ্নের জবাবে বলেন, আমি চ্যানেল আই‘র সব ধরণের ‍ ‍রিয়েলিটি শো দেখার চেষ্টা করি। বাংলাদেশে এই জগতে সবচেয়ে বেশি শিল্পী তৈরী করেছে চ্যানেল অাই। আমি নিজেই ফরিদুর রেজা সাগরের কাছে আমি কৃতজ্ঞ থাকবো।

চ্যানেল আই’র জন্মদিনে তৌফিক আহমেদের সঙ্গে ফেসবুক লাইভে আসেন সাংবাদিক এটিএন বাংলার নির্বাহী সম্পাদক জ. ই. চ্যানেল আই অনলাইন এর জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ মামুন। তিনি বলেন, চ্যানেল আই‘র নিজ্স্ব একটা ধরন আছে। আমরা অনুষ্ঠান দেখলেই বুঝতে পারি এটা চ্যানেল অাই। চ্যানেল আই রঙে, উপস্থাপনায়, এবং অনুষ্ঠান পরিচালনায় তাদের নিজস্ব স্বকীয়তা ধরে রেখে ১৮ বছর পার করেছে এজন্য তাদের অনেক ধন্যবাদ। তারা সফলতার সঙ্গে তাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করে চলেছে। চ্যানেল আই‘র সংবাদ দেখলে সারা বাংলাদেশের সামগ্রিক চিত্রের খবর পাওয়া যা। সেখানে কৃষি,অর্থনীতি সব ধরনের খবরের পুরোটাই এখানে পাওয়া যায়। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হচ্ছে এবং আমাদের আগমীদিনের সংবাদ হবে মোবাইল কেন্দ্রিক।

চ্যানেল আই অনলাইন জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ চ্যানেল আই’র জন্মদিনে হাবিবা নাজনীন মিথিলার উপস্থাপনায় ফেসবুক লাইভে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, দর্শকরা চ্যানেল আইকে ভালোবাসে এবং হৃদয়ে ধারণ করে বলেই চ্যানেল আই ১৮ পেরিয়ে উনিশে পদার্পণ করতে পেরেছে।চ্যানেল আই‘র সঙ্গে আমারও খুব আপন ভাবেই পথ চলা। চ্যানেল আই‘র অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ক্ষুদে গানরাজ এবং তারকা কথন অনুষ্ঠান দুটি আমার প্রিয়। চ্যানেল আই‘র উনিশ বছর যেমন আমাদের হৃদয়ের কথা বলে এসেছে আরো অনেক দিন এভাবেই আমাদের মাঝে থাকুক এই প্রত্যাশা করি এবং দর্শকদের চ্যানেল আই‘র পাশে থাকার জন্য ধন্যবাদ জানায়। এসময় তার দুই সন্তান, টাপুর, টুপুর  অংশ গ্রহণ করে।

আরো উপস্থিত ছিলেন সংগীত শিল্পী হায়দার হোসেন চ্যানেল আই‘র প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে বলেন, চ্যানেল আই‘র উনিশ বছর পেরিয়েছে অারো শত বছর পুরণ করবে এই প্রত্যাশা করি। চ্যানেল আই নতুন প্রজন্মকে খুব সুযোগ করে দেয় যা আমার কাছে খুব ভালো লাগে।

চ্যানেল আই’র জন্মদিনে লাক্স তারকা এবং জনপ্রিয় অভিনেত্রী বাঁধন শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, অভিনেত্রী বাঁধন হিসেবে আমার জন্ম হয়েছে চ্যানেল আই‘র হাত ধরে। আমি র্দীঘদিন ধরে কাজ করছি চ্যানেল আই‘র সঙ্গে, এটা আমার পরিবার।আমার উনিশ বছর বছরে আমি তখন মেডিকেলের ছাত্রী ছিলাম। তখন কেবল বাসার বাইরে যেতে শুরু করেছি। খুবই মজার ব্যাপার। সবচেয়ে ভালো লাগার অনুষ্ঠান ‘তারকা কথন’।

চ্যানেল আই’র জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা অভিনেতা সজল বলেন, চ্যানেল আই  আমাদের অনেক ‍প্রিয়জন বসবাস করছে। চ্যানেল আই আমাদের মত মানুষদের কাজ করার সুযোগ করে দিচ্ছে। এখানে আসলে মনে হয় নিজের ঘরে এসেছি। সব সময় পৃষ্ঠপোষকতা করছে ভালো কাজ গুলোর ভালো মানুষের। তবে আমি তৃতীয় মাত্রার খুব ভক্ত। বিশেষ করে নাটক, খবর আমার খুব ভালো লাগে।

চ্যানেল আই’র জন্মদিনে দিলরুবা সাথীর সঙ্গে ফেসবুক লাইভে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমরা চ্যানেল আই‘র কাছে কৃতজ্ঞ। চ্যানেল আই অামাদের নতুন জীবন দিয়েছেন। চ্যানেল আই আমাদের সবার ভালো বাসা পাবে। সবাই যেন চ্যানেল আই কাজ করতে পারি এটাই প্রত্যাশা। দর্শকদের কাছে একটাই অনুরোধ আপনারা দেশের নাটক দেখবেন এবং দেশকে ভালোবাসবেন।

Previous Post

‘রকেটম্যান’র সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করছেন টিলারসন: ট্রাম্প

Next Post

এসব দেখি ‘তারার’ হাট-বাজার

Next Post
চ্যানেল আই অনলাইন এর টেলিভিশন শোতে অতিথি ও উপস্থাপকের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

এসব দেখি ‘তারার’ হাট-বাজার

জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে এখনও নরকের পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT