চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব দেখি ‘তারার’ হাট-বাজার

মুহাম্মাদ আসাদুল্লাহ by মুহাম্মাদ আসাদুল্লাহ
11:39 অপরাহ্ন 01, অক্টোবর 2017
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন এর টেলিভিশন শোতে অতিথি ও উপস্থাপকের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্রই ঘড়ির কাঁটা রাত আটটার ঘর ছুঁয়েছে। চ্যানেল আই প্রাঙ্গণে উনিশের উচ্ছ্বাসে শুরু হওয়া দিনব্যাপী অনুষ্ঠানের শেষ আয়োজন শুরু হলো। প্রথমেই ভরাট গলায় দর্শকদের অভিবাদন জানালেন উপস্থাপক অপু মাহফুজ।

অভিবাদন শেষ হতেই রেড কার্পেটে উদয় হলেন মিতালী মুখার্জি। ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানের শিল্পী বসবাস করছেন ভারতে। চ্যানেল আইয়ের প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছেন। উপস্থাপক ফাবলিহা বুশরাকে বললেন, ‘বিদেশে থাকি বটে, মন পড়ে থাকে বাংলাদেশে।’

গানের মানুষ মিতালী মুখার্জিকে গানে গানে স্টুডিওতে স্বাগত জানালেন অপু মাহফুজ।

আবুল হায়াতকে দেখা গেল রেড কার্পেটে। উপস্থাপক দিলরুবা সাথীকে বললেন, ‘চ্যানেল আইয়ের জন্মলগ্ন থেকেই আমরা একসাতে আছি। চ্যানেল আই আমাকে পরিচালক বানিয়েছে। সে হিসেবে চ্যানেল আই আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে রেড কার্পেটে চড়তে ভালো লাগছে। ’

পপি খেলছেন মজার খেলা।
পপি খেলছেন মজার খেলা।

এরপর এলেন চ্যানেল আই’র তিন আবিষ্কার কোনাল, মৌসুমি হামিদ ও সাজ্জাদ। তিনজন একত্রে বললেন, ‘আজ আমাদের জন্মদিন। চ্যানেল আই আমাদের চলার পথে পরিবারের মতো পাশে রয়েছে। আজ মনে হচ্ছে আমাদের বয়সও ১৯।’

তারিক আনাম খান এলেন গালভরা হাসি নিয়ে। তিনি বললেন, ‘সুযোগ্য নেতৃত্বের কারণে চ্যানেল আই আজ এখানে।’

এভাবে একে একে লাল গালিচা মাড়িয়ে স্টুডিও আলোকিত করলেন আজিজুল হাকিম, জিনাত হাকিম, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, মিশু সাব্বির, চিত্রনায়িকা পূর্ণিমা, নাইম, নাদিয়া, রিয়াজ, মম, সুমাইয়া শিমু, ঈপ্সিতা, অপু বিশ্বাস, পপি, মিশা শওদাগর, সায়মন সাদিক, ইমন, সালমান মুক্তাদির, ছোট আজাদ, সাফা কবিরসহ বিনোদন জগতের তারকারা।

তারা চ্যানেল আইকে শুভেচ্ছা জানিয়ে অংশ নেন মজার মজার সব খেলায়। অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচার হয় চ্যানেল আই ও চ্যানেল ফেসবুক পেজে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত হন গণমাধ্য ও কৃষি ব্যক্তিত্ব  শাইখ সিরাজ। তারকাদের উদ্দেশে তিনি বলেন, ‘ আপনারা এসেছেন আমি অনেক খুশি হয়েছি। আমার মতো কোটি দর্শকও খুশি হয়েছে। আপনাদের সবাইকে একত্রে এভাবে পাওয়া যায় না। চ্যানেল আই’র পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে।’  তারআগে আবুল হায়াত সবাইকে একত্র করার জন্য চ্যানেল আইকে ধন্যবাদ জানান। উনিশের উচ্ছাসে শাইখ সিরাজের নেতৃত্বে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Tags: উনিশের উচ্ছ্বাস
Previous Post

চ্যানেল আই‘র জন্মদিনে অতিথিরা ফেসবুক লাইভে যা বললেন

Next Post

মিয়ানমারের রাখাইনে এখনও নরকের পরিস্থিতি

Next Post
জনসমাগমের পাশে ধোঁয়া উড়ছে, দূরে বনাঞ্চল ও আকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রাখাইনে এখনও নরকের পরিস্থিতি

বাংলাদেশের জাতীয় পতাকা পতাকা উত্তোলন ও শোকপ্রকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মালিতে নিহত শান্তিরক্ষী সার্জেন্ট আলতাফের দাফন সম্পন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT