চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোখের মাঝে ভেসে উঠলো দশ বছরের কত স্মৃতি!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 15, এপ্রিল 2022
in তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
পরিবারের তিনজন সদস্যের হাসিমুখের ছবি, বাড়ির অভ্যন্তরে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার প্রয়াত হয়েছেন ছোট পর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব’র বাবা ওমর ফারুক। তার মৃত্যুর খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন অপূর্ব। প্রিয় অভিনেতার মৃত্যু সংবাদে সমব্যথি তার ভক্তরাও। এমন পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের মানুষেরাও অপূর্বকে দিচ্ছেন সান্ত্বনা।

এদিন ছোট পর্দার দাপুটে নির্মাতা চয়নিকা চৌধুরী অপূর্ব’র বাবার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের কিছু ছবি পোস্ট করে জানালেন নিজের অনুভূতি ও স্মৃতিচারণা।

চয়নিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শুটিং করছি। সুবর্ণা মুস্তাফা আপা আমাকে ডেকে পাঠালেন মেকাপ রুমে। বসতে বলে বললেন,‘চয়নিকা, অপূর্বর বাবা মারা গেছে।’ একি বললো সুবর্ণা আপু! কিছুক্ষণ থ্ হয়ে বসেছিলাম। চোখের মাঝে ভেসে উঠলো দশ বছরের কত স্মৃতি! জল যেন থামছেই না!

চয়নিকা জানান, তার (অপূর্ব’র বাবা) সাথে আমার আড্ডা দেয়া, সকালের নাস্তা খাওয়া, রাতে কাজ শেষে ডিনার করা, চোখের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, চোখের অপারেশনে অপেক্ষা করা! শেষ দেখা হয়েছিল গত বছর অপূর্বর বড় ভাবীর বাসায়। আমাকে দেখে চোখে পানি চলে এসেছিল! সেদিন অনেকক্ষণ কত গল্প!

তার আত্মার শান্তি কামনা করে এই নির্মাতা বলেন, ‘অসুস্থ হওয়ার পর মাঝে মাঝে ফোনে আর মেসেঞ্জারে কথা হতো। ভাবতে পারছিনা যে, আর হবেনা! এমন ভালো মানুষ আর আসবে না। আংকেল, পরপারে শান্তিতে থাকবেন। দেখা হবে, আমিও আসছি। অনেক প্রার্থনা আংকেল। আপনার ভালোবাসা,স্নেহ, মায়া আজীবন থাকবে আমার অন্তরে…।’

Tags: অপূর্বঅভিনেত্রীচয়নিকা চৌধুরীনির্মাতাপ্রয়াণবাবামৃত্যুলিড বিনোদন
Previous Post

বাংলাদেশ থেকে এ বছরের হজযাত্রায় যারা অগ্রাধিকার পাবেন

Next Post

একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করতে চাই: আলিয়া

Next Post
আলিয়া ও তার স্বামী বিবাহের পর খুশি ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করতে চাই: আলিয়া

ওমর আলি সাইফুদ্দিন মসজিদের ছবি, সুন্দর স্থাপনা ও জলাশয় সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT