চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে আরও অনেক স্মৃতি তৈরি করতে চাই: আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 15, এপ্রিল 2022
in বিনোদন
A A
আলিয়া ও তার স্বামী বিবাহের পর খুশি ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছর সম্পর্কে থাকার পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিয়ে সারলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতায় ছিলো চরম গোপনীয়তা। অনুষ্ঠানের কোনো ছবি ও ভিডিও যেন ফাঁস না হয়, সে দিকে ছিলো কড়া নজরদারি। দুই পরিবারের একেবারে ঘনিষ্ঠজন ছাড়াও বাইরের কেউ ছিলেন না অতিথির তালিকায়।

বিয়ের পর্ব শেষ করে আলিয়া নিজেই বেশ কিছু ছবি পোস্ট করেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই সব ছবি মুহূর্তেই লুফে নেন আলিয়া-রণবীরের ভক্ত অনুরাগীরা। ইনস্টাগ্রামে এক গুচ্ছ ছবির সাথে আলিয়া নিজের অনুভূতির কথাও জানান।

আলিয়া তার পোস্টে লিখেন, ‘আজ পরিবার পরিজন আর বন্ধু বান্ধবদের সঙ্গে নিজের পছন্দের জায়গাতেই নতুন জীবন শুরু করলাম। গত পাঁচ বছর যে ভালোবাসার ঝুল বারান্দায় আমরা একসঙ্গে সময় কাটিয়েছি। আমরা বিয়ে করলাম সেখানেই।’

এসময় আলিয়া আরও লিখেন, ‘অনেক স্মৃতি একসঙ্গে জমা আছে আমাদের, আর আগামী দিনে দুজনে একসঙ্গে আরও অনেক স্মৃতি গড়তে চাই। যে স্মৃতিগুলো ভালোবাসা, হাসি, নির্বিঘ্ন, মুভি ডেট, মজাদার ঝগড়া, ওয়াইনের গ্লাসের চুমুক আর চাইনিজ খাবারে ভরপুর থাকবে।’

সব শেষে আলিয়া যোগ করেন, ‘সকলকে ধন্যবাদ এভাবে ভালোবাসার জন্য, আমাদের জীবনকে আলোয় আলোকিত করবার জন্য। সেটাই এই মুহূর্তকে বিশেষ করে তুললো’।

দুই পরিবারের উপস্থিতিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা নাগাদ রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন হয়। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই সম্পন্ন বিয়ের অনুষ্ঠান। পাঞ্জাবি রীতিতে হয় তাদের বিয়ে।

সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

ইনস্টাগ্রামে আলিয়া:

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

Tags: অভিনয়অভিনেতাআলিয়াঋদ্ধিমা কাপুরকারিনাকারিশমানিতু কাপুরনীতু কাপুরপূজা ভাটবলিউডবিয়েমহেশ ভাটরণধীর কাপুররণবীররাহুল ভাটলাভ রঞ্জনশাহিন ভাটসিনেমাসোনি রাজদান
Previous Post

‘চোখের মাঝে ভেসে উঠলো দশ বছরের কত স্মৃতি!’

Next Post

আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

Next Post
ওমর আলি সাইফুদ্দিন মসজিদের ছবি, সুন্দর স্থাপনা ও জলাশয় সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: ওমর আলি সাইফুদ্দিন মসজিদ

বাংলাদেশে করোনাভাইরাস টিকা কার্যক্রমের ছবি, স্বাস্থ্যকর্মী ও মানুষ টিকা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২৭

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT