চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চোকার’দের বিদায়ে বাংলাদেশের সামনে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:51 অপরাহ্ন 11, জুন 2017
in স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার শুনতে ভালো লাগুক আর না লাগুক দলটি যে সত্যিকার অর্থে ‘চোকার’ তা আরেকবার প্রমাণিত হল। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে ভারতের বিপক্ষে ৮ উইকেটে হেরে বাড়ির পথ ধরতে হয়েছে তাদের।

ক্রিকেট আধুনিক যুগে প্রবেশের আগে থেকেই ‘চোকার’ শব্দটি প্রোটিয়াদের নিত্যসঙ্গী। অধিকাংশ বড় আসরে তারা ফেভারিট হয়ে খেলতে আসে। কিন্তু বাদ পড়তে হয় আগেভাগে। চ্যাম্পিয়ন্স ট্রফিরই আদি টুর্নামেন্ট মিনি বিশ্বকাপের প্রথম আসরে শিরোপা জিতেছিল তারা। তারপর বড় আসর থেকে প্রাপ্তির খাতায় ‘শুন্য’ ছাড়া আর কিছু জোটেনি। শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান আহামরি ব্যবধানে জিততে না পারলে এই গ্রুপের ভারতের সঙ্গেই সেমিফাইনালে ১৫ জুন দেখা হচ্ছে মাশরাফিদের। রানরেটে পাক-লঙ্কানদের থেকে অনেক এগিয়ে থাকায় গ্রুপ সেরা হওয়ার পথে কোহলির দলই।

এদিন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে কী দারুণ শুরুটাই না উপহার দিয়েছিলেন দুই উদ্বোধক কুইন্টন ডি কক (৫৩) এবং হাশিম আমলা। দুজন মিলে দেখেশুনে ব্যাট করে ১৭ ওভার পর্যন্ত রান তোলেন ৭৬। ৩৫ রান করে আমলা আউট হলেও বিপর্যয়ের কোনও নামগন্ধ ছিল না প্রোটিয়াদের ইনিংসে। এক পর্যায়ে ২ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছিল দলটি। সেখান থেকে আর ৫১ রান তুলতে বিদায় নেন ৮ ব্যাটসম্যান! দলীয় ১৪০ রানের মাথায় ১৬ রান করে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স রানআউট হয়ে সাজঘরে ফেরার পরই বিপর্যয়ের শুরু। এর ২ রান পরেই নিজেদের ভেতর ভুল বোঝাবুঝির খেসারত দিয়ে রানআউটে কাটা পড়েন মারকুটে ব্যাটসম্যান ডেভিড মিলারও (১)। জেপি ডুমিনি (২০*) চেষ্টা করেন হাল ধরার। কিন্তু উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়ে দেখেছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল।

ভারতীয়রা এদিন বোলিং-ফিল্ডিংয়ের দারুণ নমুনা দেখান। প্রতিপক্ষের তিনজন ব্যাটসম্যানকে রানআউট করেন। ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরা নেন ২টি করে উইকেট। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচে সাইডবেঞ্চে কাটানো অশ্বিন নিয়েছেন একটি।

সহজ টার্গেটের পথে হাঁটতে যেয়ে দলীয় ২৩ রানের মাথায় রোহিত শর্মা (১২) ফিরে গেলেও শেখর ধাওয়ান আর কোহলি দলকে পথে রাখেন। সাউথ আফ্রিকান পেসারদের বাউন্স আর সুইং ঠাণ্ডা মাথায় সামলান দুই ব্যাটসম্যান। ইমরান তাহিরের ‘বিষাক্ত’ গুগলিও আজ বিষ ছড়ায়নি।

তাহির যতক্ষণে শেখরকে ফেরান ততক্ষণে তিনি ৭৮ রানে। জয় থেকে ৪১ রান দূরে ভারত। এরপর কোহলির (৭৬*) সঙ্গে যোগ দেন যুবরাজ সিং (২৩*)। দুজনে হেসেখেলে ম্যাচ শেষে করে বাংলাদেশ রোমাঞ্চের প্রহর গোনা শুরু করেন।

Previous Post

৪৯ ইঞ্চির দানবীয় মনিটরে একই সঙ্গে খেলা যাবে গেম করা যাবে কাজ

Next Post

ট্রাম্প ব্রিটেন সফর স্থগিত করায় ‘অবাক’ টেরেসা মে

Next Post
ডোনাল্ড ট্রাম্প-ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থান-পল ক্রেইগ রবার্টস

ট্রাম্প ব্রিটেন সফর স্থগিত করায় ‘অবাক’ টেরেসা মে

Sheikh Hasina one eleven

দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বের বিকল্প নাই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT