চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাই সুপার কিংসের অন্তত ১০ জনের করোনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 28, আগস্ট 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
চেন্নাই সুপার কিংসের ক্রিকেটাররা বিমানবন্দরে হাসিমুখে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস বড় ধাক্কা দিল আইপিএলকে। দলগুলো সবে আরব আমিরাতে পৌঁছেছে, সপ্তাহ না পেরোতেই মহামারীর হানা জেঁকে বসেছে স্কোয়াডের মাঝে। চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির অন্তত ১০ জনের পরীক্ষার ফল পজিটিভ জানা গেছে শুক্রবার।

চেন্নাই সুপার কিংসের খেলোয়াড়-কোচিং স্টাফদের ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছিল বৃহস্পতিবার। পরেরদিন মিলল বড় দুঃসংবাদ। ভারতীয় একজন ক্রিকেটারও আছেন সংক্রমিতের তালিকায়।

তবে শনাক্ত দশ জনের বাকিদের মধ্যে আর কোনো খেলোয়াড় নেই বলে জানাচ্ছে ক্রিকইনফো। কিছু নেট বোলার ও সাপোর্ট স্টাফের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে জানাচ্ছে তারা।

দুবাইয়ে টিম হোটেল থেকে নমুনা নেয়া হয়েছিল সিএসকে ফ্র্যাঞ্চাইজির সকলের। সেখানে তারা কোয়ারেন্টাইনে আছেন। এবারের বিশেষ পরিস্থিতির আইপিএলের নিয়মে, আমিরাতে পৌঁছে শুরুতে বিমানবন্দরেই, পরে টিম হোটেলে কোয়ারেন্টাইন কালের প্রথম সপ্তাহে ধাপে ধাপে তিনবার ভাইরাস পরীক্ষা করাতে হচ্ছে। তারই শেষধাপে চেন্নাই দল এখন এলোমেলো।

মহেন্দ্র সিং ধোনি-সুরেশ রায়নার চেন্নাই দল আমিরাতে গেছে ২১ আগস্ট। ১ সেপ্টেম্বর তাদের প্রথমবার আইপিএল-২০২০ এর আনুষ্ঠানিক অনুশীলনে নামার সূচি ছিল। আপাতত সেটি বাতিল। খেলোয়াড়-স্টাফরা টিম হোটেলেই থাকবেন। তাদের কোয়ারেন্টাইন পর্বের সময় বেড়েছে।

অনুশীলনের নতুন লক্ষ্য ঠিক করার সুযোগও আপাতত নেই চেন্নাই ফ্র্যাঞ্চাইজির। কারণ সংক্রমিতদের সামনে পরপর দুটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণ করেই কেবল স্কোয়াডের সঙ্গে যুক্ত হওয়ার অনুমতি মিলবে। চেন্নাইকে তাই নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে টুর্নামেন্টের স্রোতে গা ভাসানোর আগে।

Tags: আইপিএল-২০২০করোনাকরোনাভাইরাসচেন্নাই সুপার কিংসলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: আবারও ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

Next Post

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মিলিত হলো বেক্সিমকো ও সেরাম

Next Post
Beximco Pharma logo displayed on a light background. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মিলিত হলো বেক্সিমকো ও সেরাম

বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মেসি ও নেইমার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে পিএসজিতে আনতে বলছেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT