চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে পিএসজিতে আনতে বলছেন নেইমার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 28, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল খেলোয়াড় মেসি ও নেইমার মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসি যেতে পারেন এমন তিন সম্ভাব্য ক্লাবের একটি পিএসজি। যেখানে আবার খেলেন মেসির প্রিয় বন্ধু নেইমার। ব্রাজিল তারকা নাকি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে প্যারিসে আনার জন্য ক্লাবের কাছে অনুরোধ জানিয়েছেন।

গত মঙ্গলবার ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা বার্সেলোনা কর্মকর্তাদের জানিয়েছেন মেসি। এরপর থেকে ৩৩ বছর বয়সী মহাতারকাকে পেতে উঠেপড়ে লেগেছে ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটি, দৌড়ে নাম আসছে পিএসজিরও।

মেসি কোথায় যাবেন এমন প্রশ্নের উত্তরে জুয়াড়িদের প্রথম পছন্দ ম্যানসিটি। কারণ সেখানে তার সাবেক গুরু পেপ গার্দিওলা আছেন। বর্তমানে মেসিকে দলে টানার মতো আর্থিক সঙ্গতি ও পরিশোধ করার সামর্থ্য কেবল সিটিজেনদেরই আছে।

সামর্থ্য আছে পিএসজিরও। সমস্যা হচ্ছে নেইমার ও কাইলিয়ান এমবাপের পেছনে প্রচুর অর্থ ঢালা ক্লাবটি এসময় মেসিকে এনে নতুন করে খরচের চাপ নিতে পারবে কিনা। যদি বিনা ট্রান্সফার ফিতেও আসেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকা, তারপরও তার যা বেতন, এমুহূর্তে সেই খরচে যেতে হিমশিম খাবে প্যারিস জায়ান্টরা।

তারপরও মেসিকে দলে চাইছেন ২০১৭ সালে বার্সা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে আসা নেইমার। এরইমধ্যে নাকি ব্রাজিলিয়ানের সঙ্গে আর্জেন্টাইন মহাতারকার কথাও হয়েছে। ২০১৩ থেকে ’১৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে তার যে বন্ধন গড়ে উঠেছে, সেটা পিএসজিতে আরও দৃঢ় করতে চাইছেন নেইমার।

স্কাই স্পোর্টস যদিও বলছে, মেসিকে এখনো আনুষ্ঠানিক প্রস্তাব জানায়নি পিএসজি। ক্লাবের স্পোর্টস ডিরেক্টর লিওনার্দো ন্যু ক্যাম্প ছাড়তে চাওয়া মেসি ও বার্সেলোনার বর্তমান পরিস্থিতিতে সতর্ক দৃষ্টি রাখছেন।

Tags: কোম্যাননেইমারপিএসজিবার্তেমেউবার্সামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মিলিত হলো বেক্সিমকো ও সেরাম

Next Post

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

Next Post

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান আর নেই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সংক্রমণে ফ্রান্সে লকডাউনের চিন্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT