চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চীন-রাশিয়াসহ অন্যান্য দেশের ভ্যাকসিন পেতে খোঁজ চলছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 14, এপ্রিল 2021
in - সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের বাইরেও চীন-রাশিয়াসহ অন্যান্য দেশের ভ্যাকসিন পেতে সরকার নিয়মিত খোঁজ-খবর রাখছে।

সেরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিনের চালান নিয়ে যোগাযোগ চলছে। এছাড়াও দ্রুত ভ্যাকসিন পেতে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার।

আজ বুধবার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্তি মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ছাড়াও অন্যান্য উৎস থেকে সরকার ভ্যাকসিনের জন্য খোঁজ নিচ্ছে। বিশেষ করে চীন-রাশিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। আশা করি খুব শিগগিরই আমরা পাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স থেকে দেশের ২০ শতাংশ জনগণকে ভ্যাকসিন দেওয়ার কথা রয়েছে, যেকোনো সময়ই সে ভ্যাকসিনগুলো আমরা পেয়ে যাব।

সেব্রিনা ফ্লোরা বলেন, সরকার দ্রুত ভ্যাকসিন পেতে দুটি প্রকল্প হাতে নিয়েছে। একটি হলো ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি এবং অন্যটি এডিবির (এশীয় উন্নয়ন ব্যাংক) সঙ্গে ৯৪০ মিলিয়ন ডলারের একটি চুক্তি। যেগুলো দ্রুত ভ্যাকসিন পেতে আমাদের সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান যদি ভ্যাকসিন তৈরি করতে চায়, তাহলে সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে। স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যেই বেশ কয়েকটি কোম্পানির কারখানা পরিদর্শন করেছেন। তারাও ভ্যাকসিন তৈরির ব্যাপারে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। আশাকরি ভ্যাকসিন নিয়ে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে না।

এসময় আরও উপস্থিতি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা, নন-কমিউনিকেবল ডিজিজের (এনসিডিসি) পরিচালক ও মিডিয়া সেলের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন, অধিদফতরের মুখপাত্র ও রোগতত্ত্ব বিভাগের পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, অধিদপ্তরের পরিচালক (টিকাদান) ডা. শামসুল হক প্রমুখ।

Tags: করোনাভাইরাসভ্যাকসিনস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

আট বছর নিষিদ্ধ হিথ স্ট্রিক

Next Post

আব্দুল মতিন খসরু মারা গেছেন

Next Post
আব্দুল মতিন খসরু এর কালো-সাদা ছবি, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আব্দুল মতিন খসরু মারা গেছেন

মানুষের মানববন্ধন ও প্রতিবাদকারীরা মুখে মাস্ক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশাখ-রমজান-লকডাউনে কেমন আছে সাধারণ মানুষ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT