চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখ-রমজান-লকডাউনে কেমন আছে সাধারণ মানুষ?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:25 অপরাহ্ন 14, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A
মানুষের মানববন্ধন ও প্রতিবাদকারীরা মুখে মাস্ক পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে পহেলা বৈশাখ আর পবিত্র রমজানের প্রথম দিন, সেদিনই আবার দেশজুড়ে কঠোর লকডাউন শুরু। এতে এক অন্যরকম দিন দেখলো পুরো জাতি।

দেশব্যাপী করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়াতে সরকারকে দ্রুততার সঙ্গে জনজীবনে কঠোর নিষেধাজ্ঞা দিতে হয়েছে। গতবছর থেকে শুরু হওয়া করোনার প্রকোপ নিয়ন্ত্রণে অপ্রয়োজনীয় নানা কর্মকাণ্ডকে সীমিত করতে হয়েছে বৃহত্তর জনস্বার্থে। দূরপাল্লার যানবাহন বন্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় চলাচলে মুভমেন্ট পাস এর ব্যবস্থা করা হয়েছে। যদিও কিছু জায়গায় এই পাস নিয়ে হয়েছে ভোগান্তি। জরুরি সেবা-কার্যক্রমের আওতায় থাকা অনেক শ্রেণিপেশার মানুষকে জরিমানা ও অহেতুক হয়রানির খবর এসেছে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও দায়িত্বশীল হলে বিষয়গুলো এড়ানো যেতো।

করোনা নিয়ন্ত্রণে দেশের ভেতরে নেয়া নানা সিদ্ধান্ত ও পদক্ষেপে বিভিন্ন সংস্থা/কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় দূর্বলতা নতুন কিছু নয়, তারপরেও বিষয়গুলোতে আরও সাবধান হওয়া দরকার বলে আমরা মনে করি।

আরকেটি বিষয় না বললেই নয়, তা হচ্ছে দিনমজুর, রিকশাওয়ালা, ভ্রাম্যমান ফেরিওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতিদিনের চাহিদা। তারা কে কী করছে, কী খাচ্ছে, কীভাবে আছে এই বিষয়গুলো দেখার দায়িত্ব কার? রমজান উপলক্ষে সব পরিবারেই বাড়তি প্রস্তুতি থাকে, তাদেরও আছে। কিন্তু তাদের তো নিয়মিত কর্মকাণ্ডই বন্ধ করোনা নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞাতে। এই বিষয়টি সরকারের অবশ্যই দেখা দরকার। শুধু বৃহৎ শিল্পের প্রণোদনা প্যাকেজ কর্মসূচি নিয়ে সাংবিধানিক দায়িত্ব শেষ হয় না, সমাজের শেষের সারিতে অবস্থান করা মানুষদের দিকেও নজর দিতে হবে। সেইসঙ্গে সমাজের প্রতিষ্ঠিত, অবস্থাবান মানুষদেরও এগিয়ে আসা উচিত, এগিয়ে আসা উচিত নানা সামাজিক সংগঠনের।

বৈশাখ-রমজানের এই সময়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার মুখে খাবার থাকুক, দূর হোক করোনা, এই আমাদের প্রত্যাশা।

Tags: করোনালকডাউনসম্পাদকীয়
Previous Post

আব্দুল মতিন খসরু মারা গেছেন

Next Post

করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

Next Post
বাংলাদেশের একজন ব্যক্তি মাস্ক পরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা কবলিত বাংলাদেশে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ

চাল পাচারকারি গুদাম কর্মকর্তা ও নৈশ প্রহরীর গ্রেপ্তার, চট্টগ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ রক্ষা হলো না চাল পাচারকারি গুদাম কর্মকর্তা ও নৈশ প্রহরীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT