চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করতে চান মোশাররফ রুবেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 08, জুলাই 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুবেলের চিকিৎসা আরও বাকি। চিকিৎসা বলতে পুরোটাই কেমোথেরাপি, যা ছাড়া ক্যান্সারের ঝুঁকিও থেকে যায়। তবে নিজেদের সবকিছু দিয়ে চিকিৎসা করানোর পর এখন রুবেলের পরিবারও দিশেহারা। তাই নিজের ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে চাইছেন ৩৭ বছর বয়সী এই জনপ্রিয় ক্রিকেটার।

রুবেলের চিকিৎসার্থে ইতোমধ্যে খরচ হয়েছে ১ কোটি টাকা। ৫ দফায় কেমোথেরাপি প্রয়োজন এখনো, যার জন্য প্রয়োজন ৫০ লাখ থাকা। এত টাকা খরচ করার সামর্থ্য এখন আর নেই রুবেলের পরিবারের। আর তাই বিক্রি করতে চান নিজের ফ্ল্যাটটি।

নিজের ফেসবুক একাউন্ট থেকে পোস্ট করা এ বার্তায় রুবেল বলেন, ‘এখন যুদ্ধ করতে হচ্ছে কেমোথেরাপির বিরুদ্ধে। আমার চিকিৎসা বাবদ ইতোমধ্যে প্রায় ১ কোটি টাকা খরচ করে ফেলেছি। ৫ দফায় কেমোথেরাপির জন্য আরও ৫০ লাখ টাকা প্রয়োজন। আমাকে আমার ফ্ল্যাট বাড়িটি বিক্রি করতে হচ্ছে (১৫৫০ স্কয়ার ফুট)। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে জানান, আর দোয়া রাখবেন অবশ্যই। শুধু আপনাদের দোয়াই আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।’

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব প্রাইম ব্যাংক রুবেল পাশে দাঁড়ায়। তাদের দুই ম্যাচে জয়ের বোনাস হিসেবে পাওয়া চার লাখ টাকা তুলে দেয় ব্রেন টিউমারের চিকিৎসাধীন এ ক্রিকেটারের হাতে।

গত মার্চে অস্ত্রোপচারের জন্য প্রথম সিঙ্গাপুর যান রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এ ক্রিকেটার। সেখানে নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে অস্ত্রোপচার হয় তার।

ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা করাতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাশে পানন রুবেল। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজে কথা বলেন তার চিকিৎসার ব্যাপারে।

বয়স ৩৭ পেরিয়ে গেলেও ঘরোয়া ক্রিকেটে সরব উপস্থিতি রুবেলের। বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন এ বাঁহাতি স্পিনার।

ঢাকা প্রিমিয়ার লিগের গেল মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল রুবেলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০০ উইকেট শিকারের খুব কাছে আছেন তিনি।

Tags: মোশাররফ রুবেললিড স্পোর্টস
Previous Post

অভিনেত্রীদের সঙ্গে পথচলা অনেক কঠিন: বাঁধন

Next Post

বড় পর্দায় আসছে মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’

Next Post

বড় পর্দায় আসছে মৃত্তিকা গুণের 'কালো মেঘের ভেলা'

সরকার দলীয় সাংসদদের প্রতিবাদ এবং রুমিনের প্রতিক্রিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT