চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার দলীয় সাংসদদের প্রতিবাদ এবং রুমিনের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 08, জুলাই 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষন-বিধি ৭১ এ ফ্লোর নিয়ে জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা: বর্তমান শাসকগোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার পথে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র বাধা মনে করে, তাই উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলায় তাকে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।  

এছাড়াও তিনি কথা বলেছেন গায়েবী মামলা ও বিচার ব্যবস্থা নিয়ে। তার এমন বক্তব্যের সময় সরকার দলের সাংসদরা প্রতিবাদ জানাতে শুরু করে। সরকার দলের সাংসদদের এমন প্রতিক্রিয়ায় তিনি তার বক্তব্যের শেষ অংশ মৃদু হাসতে হাসতেই শেষ করেন। তার হাসি দেখে সংসদে উপস্থিত সিনিয়র সংসদ সদস্যরা অন্যদের থামার জন্য বলেন।

রুমিন তার বক্তব্যের শুরুতে বলেন: আমি আইন ও বিচার মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান শাসকগোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার পথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একমাত্র বাধা মনে করে, তাই উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মামলায় তাকে কারাগারে আটকে রেখে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। মামলার মেরিট, বয়স, শারীরিক অবস্থা, সামাজিক অবস্থান ও জেন্ডার বিবেচনায় বাংলাদেশের আইন অনুযায়ী তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। কিন্তু নতুন নতুন মামলা, মিথ্যা মামলা তার সামনে আনা হচ্ছে।

তত্বাবধায়ক সরকারের আমলে হওয়া মামলা গুলো সরকার দলীয়রা নিজেদের মতো করে নিয়েছে অভিযোগ করে তিনি বলেন: এক এগারোর সরকারের সময় মামলা হয়েছে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীকালে আওয়ামী লীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কমিটি করে তাদের বিরুদ্ধের মামলাগুলো তুলে নিয়েছে। আগের মামলার সঙ্গে সঙ্গে বিএনপির ২৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে নতুন করে মামলা হয়েছে। গায়েবি মামলা নামে এক অদ্ভুত মামলা শুরু হয়েছে মাননীয় স্পিকার। নির্বাচন আগে সেই মামলায় মৃত ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, বিদেশে থাকা ব্যক্তিকেও এসব মামলায় জড়ানো হয়েছে।  ঘটনা ঘটবার আগে মামলা, এই ধরনের অদ্ভুত সব মামলা করা হয়েছে গায়েবি মামলার নামে।

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা’র উদ্ধৃতি তুলে ধরে বিএনপির এ নেত্রী বলেন: সরকার নিম্ন আদালতকে কব্জা করার পরে এখন হাত বাড়িয়েছে উচ্চ আদালতের দিকে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের কারণে তাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। সেই রায় তিনি বলেছিলেন, ডুবন্ত বিচার বিভাগ নাক উঁচু করে টিকে আছে।

Tags: একাদশ জাতীয় সংসদবিএনপিরুমিন ফারহানা
Previous Post

বড় পর্দায় আসছে মৃত্তিকা গুণের ‘কালো মেঘের ভেলা’

Next Post

জাবিতে শৃঙ্খলা বিধিতে বিতর্কিত ধারা বাতিলের দাবি

Next Post

জাবিতে শৃঙ্খলা বিধিতে বিতর্কিত ধারা বাতিলের দাবি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা’র যাত্রা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT