চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালক ও যাত্রীদের জন্য উবারের ফ্রি ইন্স্যুরেন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 06, জুন 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশে উবার চালক ও যাত্রীদের ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ স্থানীয় অন ডিমান্ড রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের মাধ্যমে উবার চালক ও রাইডারদের এ সুবিধা দেবে বলে বুধবার এক ঘোষণায় জানায় প্রতিষ্ঠানটি।

উবার কর্তৃপক্ষ জানিয়েছে, উবার অ্যাপ ব্যবহার করে যাত্রাপথে যদি কোনো দুর্ঘটনা ঘটে এবং উবার ব্যবহারকারী বা চালক মৃত্যুবরণ করেন, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেন অথবা হাসপাতালে চিকিৎসা নেন তাহলে তারা ফ্রি ইন্স্যুরেন্স সুবিধা ভোগ করতে পারবেন।

এ বিষয়ে উবারের রিজিওনাল জেনারেল ম্যানেজার প্রভজিৎ সিং বলেন: এই ঘোষণা চালক ও ব্যবহারকারীদের উবার ব্যবহারের অভিজ্ঞতা বাড়াতে এবং বাজারে অর্থবহ প্রভাব বিস্তারে আমাদের প্রচেষ্টার প্রতিফলন।

‘আমরা বাংলাদেশের উবার চালক ও ব্যবহারকারীদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি সে জন্য তাদের প্রতি কৃতজ্ঞ। উবার চালক ও ব্যবহারকারীদের জন্য ইন্সুরেন্স সুবিধা চালু করার মাধ্যমে তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করা হলো।’

তিনি বলেন, যেহেতু বাংলাদেশে রাইড শেয়ারিং সার্ভিস দিনদিন জনপ্রিয় হচ্ছে এবং অধিক মানুষ এ সুবিধা গ্রহণ করছে, তাই ইন্স্যুরেন্স সুবিধা চালু-এই রাইড শেয়ারিং খাতের ভবিষ্যতকে একটি কাঠামোর ওপর দাঁড় করাতে অগ্রগামী ভূমিকা পালন করবে।

ইন্স্যুরেন্স পলিসিতে উবার ব্যবহারকারীদের জন্য যা বলা হয়েছে:
উবারমটো এবং উবারের চার চাকার যানবাহন ব্যবহারকারী ট্রিপ চলাকালে (ব্যবহারকারীর যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত) দুর্ঘটনায় মারা গেলে, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে অথবা হাসপাতালে চিকিৎসা নিলে এই ইন্স্যুরেন্সের সুবিধা ভোগ করতে পারবেন।

এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার ব্যবহারকারীর মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

ইন্স্যুরেন্স পলিসিতে উবার চালকদের জন্য যা বলা হয়েছে:
উবারমটো চালক এবং উবারের চার চাকার যানবহন চালকরা (সর্বোচ্চ বয়স ৭০) উবার ব্যবহারকারীদের সেবা দিতে গিয়ে কোনো দুর্ঘটনায় পড়ে মারা গেলে, পঙ্গু হয়ে গেলে এবং হাসপাতালে চিকিৎসা নিলে এই সুবিধা পাবেন।

বিশেষ করে কোনও ট্রিপ রিকোয়েস্ট গ্রহণের সময় থেকে ট্রিপ শেষ হওয়া পর্যন্ত সময়ে দুর্ঘটনা ঘটলে এই সুবিধা পাবেন চালকরা।

এই সুবিধার আওতায় দুর্ঘটনায় উবার চালকদের মৃত্যু হলে ২ লাখ টাকা, স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেলে সর্বোচ্চ দুই লাখ টাকা এবং হাসপাতালে চিকিৎসা নিতে হলে সর্বোচ্চ এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।

Tags: উবার
Previous Post

রিমান্ড নয়, জামিন নয়: কারাগারে আসিফ

Next Post

আলোকিত স্থাপনা: মোহাম্মদ আলী মসজিদ

Next Post

আলোকিত স্থাপনা: মোহাম্মদ আলী মসজিদ

ভারতকে হারিয়ে সালমাদের ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT