চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে সালমাদের ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:26 অপরাহ্ন 06, জুন 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

আগের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপে নিজেদের নতুনভাবে তুলে ধরেছিল সালমা খাতুনের দল। এবার শক্তিশালী ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল টিম টাইগ্রেস। বুধবার রুমানা-সালমারা জয় পেয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

ছোট ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান তিন নম্বর, আর বাংলাদেশ আছে নয় নম্বরে। শক্তির বিচারেও তারতম্য অনেক। আর ভারতের বিপক্ষে যেকোনো ফরম্যাটে এটিই প্রথম জয় লাল-সবুজের মেয়েদের। তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতে এশিয়া কাপের ফাইনালের আশাও জাগিয়েছে টাইগ্রেসরা।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৩৭ রান। কিছুদিন আগেই সাউথ আফ্রিকা সফরে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সেটি করেছিল সালমার দল। এদিন সেটিকেও ছাড়িয়ে গেছে মেয়েরা। ভারতের দেয়া ১৪২ রানের কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশ পাড়ি দিয়েছে মাত্র ৩ উইকেট হারিয়ে, আর দুই বল হাতে রেখেই।

কুয়ালালামপুরের কিনরারা ওভাল একাডেমি মাঠে জবাব দিতে নেমে ফারজানা হক ৫২ ও রুমানা আহমেদ ৪২ রানে অপরাজিত থেকে বীরদর্পে মাঠ ছাড়েন। চতুর্থ উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেছেন ৯৩ রান।

ফারজানার ফিফটির ইনিংসটি ৪৬ বলের, ৫ চার ও এক ছক্কায় সাজানো। রুমানা সেখানে ৬ চারে ৩৪ বলের ইনিংস খেলেন।

ওপেনার শামীমা সুলতানা করেন ২৩ বলে ৩৩ রান। তার ইনিংসে ছিল সাতটি চারের মার। আয়েশা রহমানের ব্যাটে এসেছে ১০ বলে ১২ রান।

দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে অভিযোগ তারা বড় শট খেলতে পারেন না। ভারতীয় কোচ দলে যোগ দেয়ার পর সেসবে অনেক পরিবর্তন পারফরম্যান্সেই ধরা পড়ছে। এদিন ১৯টি বাউন্ডারি ও দুটি ছক্কা এসেছে বাংলাদশের ব্যাটারদের থেকে।

আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে ভারতীয় মেয়েরা। অধিনায়ক হারমানপ্রীত কৌর করেন সর্বোচ্চ ৪২ রান। দিপ্তি শর্মা করেন ৩২ রান।

টপঅর্ডারের এই দুই ব্যাটসম্যান বড় সংগ্রহের পথে রাখলেও রুমানা আহমেদ দ্রুত ৩ উইকেট তুলে নিলে দেড়শ পেরোতে পারেনি ভারত।

৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩ উইকেট নেন লেগস্পিনার ‍রুমানা। ৩ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট নেন সালমা খাতুন। এ ম্যাচে ভারতীয় তিন ব্যাটসম্যান হন রানআউট।

Tags: ওমেন্স এশিয়া কাপলিড স্পোর্টস
Previous Post

আলোকিত স্থাপনা: মোহাম্মদ আলী মসজিদ

Next Post

ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে স্টেশনে উপচে পড়া ভীড়

Next Post
ট্রেন

ঈদযাত্রা: অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে স্টেশনে উপচে পড়া ভীড়

কেন ইন্সটাগ্রামের সব মুছে দিলেন ‘স্টার ওয়ার্স’ তারকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT