চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টিতে বিশ্বব্যাংকের ৮০০ কোটি টাকা অনুদান

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
6:28 অপরাহ্ন 04, জুন 2017
in অর্থনীতি
A A

চামড়া, পাদুকা, প্লাস্টিক ও হালকা প্রকৌশলসহ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণে ৯০ হাজারেরও বেশি দক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে ১০ কোটি ডলার অনুদান দেবে বিশ্বব্যাংক। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮শ কোটি টাকা।

রোববার আন্তর্জাতিক এই সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।

এতে বলা হয়, ‘এক্সপোর্ট কমপিটিটিভনেস ফর জবস প্রোজেক্ট’-এর আওতায় চামড়া, পাদুকা, প্লাস্টিক ও হালকা প্রকৌশলসহ বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে কাজ করবে। এ ছাড়া এই প্রকল্প তৈরি পোশাক খাতবহির্ভূত শিল্পে ৯০ হাজারের বেশি নতুন চাকরির সুযোগ তৈরিতে সহায়তা করবে।

এই সহায়তার জন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ দিতে হবে। বিনা সুদের এই ঋণ ছয় বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরের পরিশোধ করতে হবে।

বাংলাদেশ, ভুটান ও নেপালের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিআও ফেন বলেন, বাংলাদেশ চীনের পরই বিশ্বে দ্বিতীয় বৃহত্তর তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে এ দেশের রপ্তানি ত্বরান্বিত করা এবং অন্য খাতগুলোয় তৈরি পোশাক খাতের সাফল্যের পুনরাবৃত্তি করাই এর লক্ষ্য।

তিনি বলেন, এই প্রোজেক্টটি বিশ্ব বাণিজ্যিক ব্যবস্থায় তরুণদের বিশেষ করে নারীদের চাকরিতে যোগদানে ভালো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এছাড়া এই উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে প্রবেশে সহায়তা করবে এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আন্তর্জাতিক মানগুলো বজায় রাখতে সক্ষমতা সৃষ্টি করবে। বিদ্যমান ও নতুন বাজারে মার্কেটিং এবং ব্রান্ডিং ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দক্ষতা বৃদ্ধি বিশেষ করে নারীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর পাশাপাশি অবকাঠামোগত ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

এ প্রকল্পের মাধ্যমে এই সব খাতের সরাসরি রপ্তানি ২৯ শতাংশ বৃদ্ধিতে সহায়ক হবে বলে বিশ্বব্যাংক জানায়।

Tags: চামড়াপাদুকাপ্লাস্টিকবিশ্বব্যাংক
Previous Post

সন্ত্রাসের বিরুদ্ধে আইসিসির ‘চ্যালেঞ্জ’

Next Post

থারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ

Next Post

থারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ

সন্ত্রাসী হামলা

এ কথাটি মনে রেখো: আমরা বলছি না যে আমাদের ক্রিকেট দল চলে আসুক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT