চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ কথাটি মনে রেখো: আমরা বলছি না যে আমাদের ক্রিকেট দল চলে আসুক

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:15 অপরাহ্ন 04, জুন 2017
in সম্পাদকীয়
A A
সন্ত্রাসী হামলা

রোববার ভোরে লন্ডন ব্রিজে পুলিশি তৎপরতা

যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা খুবই মর্মাহত, ব্যথিত, বেদনার্ত। সর্বশেষ লন্ডন স্থানীয় সময় শনিবার রাতের হামলায় তিন হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছে।এরকম সন্ত্রাসী হামলায় মানুষের প্রাণহানিতে আমরা শোকাহত। নিহতদের স্বজন এবং যুক্তরাজ্যবাসীর প্রতি আমারা সমবেদনা জানাই। এর আগে গত ২২ মে ম্যানচেস্টারে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের পপ কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল। শনিবারের হামলাটি গত মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাজ্যে তৃতীয় সন্ত্রাসী হামলা। একের পর এক এতো বড় সন্ত্রাসী হামলার ঘটনা না ঘটলেও বাংলাদেশে যে ক’টি ঘটেছে তাতে অামরা যুক্তরাজ্যের মানুষদের বেদনা অনুভব করতে পারি। নিরাপত্তা নিয়ে তাদের শঙ্কাও আমরা বুঝতে পারি। অতো বড় না হলেও আমাদেরও এরকম নিরাপত্তাহীনতা ও শঙ্কার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেতে হচ্ছে। যুক্তরাজ্যে বা কোথাও আর এরকম সন্ত্রাসী হামলা না ঘটুক সেটা যেকোন বিবেকবান মানুষের মতো আমাদেরও চাওয়া। এ চাওয়াটা এখন আরও বেশি এ কারণে যে আমাদের ক্রিকেট দল এখন যুক্তরাজ্য সফরে আছে। তাদের সঙ্গে অনেক কর্মকর্তা এবং সাংবাদিকও আছেন। এছাড়াও যুক্তরাজ্যে অভিবাসী বাংলাদেশের মানুষ অনেক। তাই নতুন করে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা বেশি শঙ্কা অনুভব করছি। আমরা জানি, আমাদের ক্রিকেট দলকে ব্রিটিশ সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রেখেছে যেমনটা আমরা দেই যখন কোন বিদেশী দল বাংলাদেশ সফরে আসে। যুক্তরাজ্য সরকারের নিরাপত্তা ব্যবস্থায় আমরা আস্থা রাখতে চাই। আমরা এটাও চাই, অন্য কোন দল যখন বাংলাদেশ সফরে আসে তখন অামাদের সরকার যে সর্বোচ্চ নিরাপত্তা দেয় তাতে যেন তারা আস্থা রাখে, কোন দ্বিপাক্ষিক সফর বা টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে যেন কেউ বিরত না থাকে। এ মুহূর্তে আমাদের ক্রিকেটার, তাদের স্বজন এবং পুরো বাংলাদেশ সেখানে থাকা ক্রিকেট দলের জন্য উৎকণ্ঠিত থাকলেও আমরা এটা বলব না যে তারা চলে আসুক। সন্ত্রাসী হামলা এখন আর কোন দেশকে বাছাই করে হচ্ছে না। যারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে দাবি করে তারাও নিত্যনতুন স্টাইলের সন্ত্রাসী হামলা থেকে নিজেকে বাইরে রাখতে পারছে না। বিশ্বব্যাপী এ সন্ত্রাস দমনে বিশ্বকে যেমন একসঙ্গে লড়তে হবে, তেমনি একে অন্যের প্রতি আস্থাও রাখতে হবে। আমরা যেমন এখন আমাদের ক্রিকেটারদের জন্য যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখছি তেমনি চাই, ভবিষ্যতে তারা বা অস্ট্রেলিয়া কিংবা অন্য কোন দলও একইরকম আস্থা রাখবে। নিরাপত্তা ব্যবস্থার অজুহাত দেখিয়ে এটা বলার সুযোগ নেই যে অমুক দেশে যাবো না বা তমুক দেশে যাবো। সন্ত্রাসবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। কোন দেশই তা থেকে বাইরে নয়। একযোগে সাহসের সঙ্গে এ সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে হবে। কেউ কখনও বাংলাদেশ বা কোন নির্দিষ্ট দেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রশ্ন তুলে কোন সফর থেকে পিছিয়ে গেলে সেটা বরং সন্ত্রাসবাদকেই উৎসাহ দেবে। আমরা যুক্তরাজ্যে থাকা আমাদের ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বানের পাশাপাশি যুক্তরাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বারবার ভঙ্গুর প্রমাণ হওয়ার পরও তাদের উপর আস্থা রাখছি। আস্থার এ জায়গাটা দু’ পক্ষ থেকেই হতে হবে। কোন দল যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে যায়নি, সব ক্ষেত্রেই সেটার চর্চা করতে হবে।

Previous Post

থারাঙ্গা দুই ম্যাচ নিষিদ্ধ

Next Post

ক্যাবল টিভি নেটওয়ার্ক খাতকে শিল্প হিসেবে গড়ে তোলার সুপারিশ

Next Post
ক্যাবল টিভি

ক্যাবল টিভি নেটওয়ার্ক খাতকে শিল্প হিসেবে গড়ে তোলার সুপারিশ

সেহরি ও ইফতারের সময়সূচি

সেহরি ও ইফতারের সময়সূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT