চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদাবাজ মোশররফ করিম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 17, জুন 2018
in বিনোদন
A A

বউ এলাকার কমিশনার। কিন্তু নিজে বেকার। অথচ ধরাকে সরা জ্ঞান করছিলেন তিনি। নানাজনকে নানা ভাবে হয়রানিতো ছিলই, সর্বশেষ চাইনিজ রেস্টুরেন্টে চাঁদা চাইতে গিয়ে আটকে যান মোশাররফ করিম।  রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তার কাউন্সিলর স্ত্রী অপর্ণা ঘোষকে জানায় বিষয়টি। তার নির্দেশে আটকে রাখে মোশাররফ করিমকে। একই দড়িতে বেঁধে রাখে তার চাঁদবাজ দুই সঙ্গীসহ। তবে এটি কি সত্যিই চাঁদাবাজির ঘটনা? নাকি আরো কোন কারণ আছে এর পেছনে?

এমন দুর্দশাময় পরিস্থিতিতে পড়েছেন মোশাররফ করিম। তবে বাস্তবে নয়। নাটকে! ঈদের নাটক ‘বউ কার’ এর জন্য এমন বেকার চাঁদাবাজ চরিত্রে অভিনয় করেছেন তিনি। চাঁদ রাতে এর অভিনয় করেছেন উত্তরাতে। সাজিন আহমেদ বাবুর রচনা ও পরিচালনায় নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ।

নাট্যকার ও নির্মাতা সাজিন আহমেদ বাবু চ্যানেল আই অনলাইনকে বলেন, কমেডি ঘরাণার কাজ করেছি। তবে কিছু ইনফো দেওয়ারও চেষ্টা করেছি। সেটি হলো, আমাদের গোয়েন্দারা নানা উপায়ে অপরাধী ধরতে সচেষ্ট থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়। আসলে বেকার শাহীন আলম চরিত্রে অভিনয় করা মোশাররফ করিম  ডিবি কর্মকর্তা। যে অপরাধী ধরার পরিকল্পনা হিসেবে ডিবি’র চাকরী থেকে বরখাস্ত হওয়ার নাটক করে। ঈদের তৃতীয় দিন একুশে টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

Tags: অপর্ণা ঘোষমোশাররফ করিম
Previous Post

এখন থেকে ইউটিউবেই দেখা যাবে ‘কালের পুতুল’

Next Post

কোন চমকে মজবে কৃষকের ঈদ আনন্দ

Next Post

কোন চমকে মজবে কৃষকের ঈদ আনন্দ

মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ কেন রেগে গেলেন আনুশকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT